স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আ.লীগের ২ গ্রুপের সংঘর্ষ

নাটোর প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২২, ২১:০০আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ২১:১৩

নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে স্লোগান দেওয়া নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে সাত জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী বনি ও মানিক জানান, সম্মেলনকে কেন্দ্র করে শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে নাটোর সার্কিট হাউস চত্বরে অতিথিদের আগমন উপলক্ষে এমপি শিমুল (শফিকুল ইসলাম শিমুল) গ্রুপ ও রমজান (শরিফুল ইসলাম রমজান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান) গ্রুপ অবস্থান নেয়। এ সময় উভয় গ্রুপই নিজেদের প্রার্থীর পক্ষে স্লোগান দিতে থাকে। হঠাৎ উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু, প্রচার সম্পাদক মশিউর রহমান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মীর নাফিউল ইসলাম ও তোতাসহ সাত জন আহত হন। আহতদের মধ্যে অবস্থা খারাপ হওয়ায় তোতা কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মালেক শেখ ও সদর থানার ওসি মুনসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নাটোর-২ আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল ও সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান দুই জনই কাউন্সিলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী।

এ বিষয়ে ওসি মনসুর রহমান বলেন, ‘উভয়পক্ষের স্লোগান এবং শোডাউনকে কেন্দ্র করে ওই ঘটনা ঘটেছে। তবে বড় কোনও ধরনের ঘটনা ঘটেনি। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে।’

/এফআর/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি