বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো সাবেক ক্রিকেটারের

বগুড়া প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৫৫আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৫৯

বগুড়ার শাজাহানপুর উপজেলায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় মাহবুবার রহমান লিটন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বয়ড়াদীঘি এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

লিটন সাবেক ক্রিকেটার। তিনি বগুড়া শহরের লতিফপুর কলোনীর নুরুল আমিনের ছেলে। একটি মোবাইল ফোন কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন লিটন।

নিহতের বড় ভাই ফয়সাল জানান, কাজ শেষে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে  মোটরসাইকেলে শহরে ফিরছিলেন লিটন। বয়ড়াদীঘি এলাকায় মহাসড়কে পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। লিটন মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। পরে তিনি সেখানে মারা যান। 

ছিলিমপুর মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এসআই শামীম হোসেন জানান, নিহতের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল জানান, লিটন জেলা ক্রিকেট লীগে খেলতেন। এছাড়া অনূর্ধ্ব ১৩, ১৫ ও ১৭ দলেও খেলেছিলেন তিনি।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের