এবারের নির্বাচনে চ্যালেঞ্জ অনেক বেশি: ওবায়দুল কাদের

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৫৪আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৫৪

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গতবারের চেয়ে এবারের জাতীয় নির্বাচনে চ্যালেঞ্জ অনেক বেশি। এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রতিপক্ষকে দুর্বল মনে করা যাবে না। তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পর্যায়ক্রমে যেসব এলাকার কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেগুলোতেও সম্মেলন করা হবে। আগামী নির্বাচন নিয়ে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ আরও বেশি যোগ্য নেতৃত্বকে দায়িত্ব দেবে। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। মনে রাখতে হবে সুসময়ের কর্মীরা দলের বন্ধু না, দুঃসময়ে যারা দলের পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু। 

তিনি আরও বলেন, বিএনপির প্রধান দুই নেতা দণ্ডপ্রাপ্ত। নির্বাচন করার তাদের যোগ্যতা নেই। কারণ, নির্বাচনের যোগ্য নেতা কখনও দণ্ডপ্রাপ্ত আসামি হতে পারে না। 

সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে সম্মেলনের আয়োজন করা হয়েছে। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানের সভাপতিত্ব এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ তালুকদারের সঞ্চালনায় সম্মেলন উদ্ভোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান। সম্মেলনে সভাপতি পদে চার জন ও সাধারণ সম্পাদক পদে পাঁচ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/এসএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম