সিরাজগঞ্জ আ.লীগের সভাপতি হাসান সম্পাদক সামাদ

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১৪আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১৪

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান। সেই সঙ্গে বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবদুস সামাদ তালুকদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের শুরুতে এ কমিটি গঠন করা হয়। আগামী তিন বছরের জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সম্মেলনের উদ্বোধক আব্দুর রহমান।

এর আগে অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসানের সভাপতিত্বে ও আব্দুস সামাদ তালুকদারের সঞ্চালনায় সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে সম্মেলনের উদ্বোধন করেন আব্দুর রহমান।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) এস.এম কামাল হোসেন। এছাড়া বিশেষ অতিথি উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য বেগম আখতার জাহান, সদস্য ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের এমপি মেরিনা জাহান কবিতা ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস।

সম্মেলনে আরও উপস্থিতি ছিলেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের এমপি তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের এমপি ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা আংশিক) আসনের এমপি ডা. আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-৪ (চৌহালী-বেলকুচি) আসনের এমপি মোমিন মণ্ডল, সিরাজগঞ্জ-৫ (উল্লাপাড়া) আসনের এমপি তানভীর আহমেদ।

সর্বশেষ ২০১৫ সালের ৮ জানুয়ারি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। আজকের সম্মেলন ঘিরে একদিকে যেমন নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি অন্যদিকে নেতাকর্মীদের মাঝে বিরাজ করেছে উৎসবের আমেজ। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসায় দলের কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা নেতাকর্মীদের। জেলা আওয়ামী লীগের সভাপতি পদে প্রার্থী ছিলেন চার জন ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন পাঁচ জন। 

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম