অধিক মুনাফার আশায় ৪১৬ বস্তা সার মজুত, কারাগারে ব্যবসায়ী

বগুড়া প্রতিনিধি
০৩ মার্চ ২০২২, ১৭:৫২আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৭:৫২

বগুড়ার আদমদীঘির সান্তাহারে একটি দোকান থেকে অবৈধভাবে মজুত ৪১৬ বস্তা ইউরিয়াসহ বিভিন্ন রাসায়নিক সার জব্দ করা হয়েছে। আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের নেতৃত্বে বুধবার রাতে সান্দিড়া গ্রামে মেসার্স জুঁই ট্রেডাসে অভিযান চালানো হয়। 

অভিযানের সময় দোকানের মালিক সুমন ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমন ইসলাম আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া মৎস্যজীবীপাড়ায় তার মেসার্স জুঁই ট্রেডার্সে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবসা করেন। তিনি ব্যবসার আড়ালে প্রশাসনকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে রাসায়নিক সার মজুত ও অধিক দামে বিক্রি করে আসছেন। গোপনে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বুধবার রাতে ওই দোকানে অভিযান চালান। এ সময় দোকানের গুদামে অবৈধভাবে মজুত করা ৪১৬ বস্তা, ইউরিয়া, ফসফেট ও ড্যাপ সার জব্দ করা হয়। সার মজুতের ব্যাপারে সদুত্তর দিতে ব্যর্থ হওয়ায় সুমন ইসলামকে গ্রেফতার করা হয়। 

অভিযান চলাকালে উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুল আহসান কাঞ্চন, আদমদিঘি থানার এসআই আবু হাসান উপস্থিত ছিলেন।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন বলেন, ওই ব্যবসায়ী অধিক মুনাফার আশায় অবৈধভাবে সারগুলো মজুত করেছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী থানায় ব্যবসায়ী সুমন ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। বৃহস্পতিবার ওই ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

/এএম/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম