বিয়ের দাওয়াতে গিয়ে নদীতে ২ ভাইয়ের মৃত্যু

নাটোর প্রতিনিধি
০৯ মার্চ ২০২২, ১৬:০৯আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৬:০৯

সিরাজগঞ্জের সাতবাড়িয়া গ্রামে বিয়ের দাওয়াতে গিয়ে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে ফুলজোড় নদীতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

মৃতরা হলো—লালপুরের মাঝগ্রামের বাবু হোসেনের ছেলে রাজু হোসেন (১৬) ও মাজেদুল হোসেন (৯)। রাজু মাঝগ্রাম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। মাজেদুল মাঝগ্রাম হাফেজিয়া মাদ্রাসায় পড়তো। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত দুই শিশুর চাচা লিমন হোসেন জানান, ‘মঙ্গলবার তার ভাই বাবু হোসেনের পরিবার সিরাজগঞ্জের উল্লাপাড়ার সাতবাড়িয়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে যান। দুপুরে রাজু ও মাজেদুল সাতবাড়ীয়া ফুলজোড় নদীতে গোসল করতে নামে। এ সময় বড় ভাই রাজুকে ডুবে যেতে দেখে ছোট ভাই মাজেদুল উদ্ধার করতে গেলে দুই জনই নিখোঁজ হয়। পরে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে।’

ওসি মো. ফজলুর রহমান বলেন, ‘বুধবার সকালে তাদের দাফন সম্পন্ন হয়েছে।’

/আরকে/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম