আ.লীগ নেতারা নিরাপদ দেশের খোঁজ শুরু করেছেন: গয়েশ্বর

বগুড়া প্রতিনিধি
১১ মার্চ ২০২২, ১৬:৫৭আপডেট : ১১ মার্চ ২০২২, ১৬:৫৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আওয়ামী লীগের নেতারা নিরাপদ দেশের খোঁজ শুরু করেছেন। কিন্তু আমেরিকা-কানাডা তাদের দুয়ার আগেই বন্ধ করে দিয়েছে। দুর্নীতি দুঃশাসন থেকে মুক্তি পেতে আওয়ামী লীগ সরকারের খুব দ্রুত পতন ঘটানো হবে।’

শুক্রবার (১১ মার্চ) দুপুরে বগুড়া সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। বগুড়ার শহরতলির শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

গয়েশ্বর বলেন, ‘দুর্নীতি দুঃশাসন, লুট, খুন ও মুদ্রা পাচারে যারা শিরোপা অর্জন করেছে, তাদের ক্ষমতায় রেখে বাংলাদেশের নাগরিক হিসেবে অহংকার বোধের কিছু নেই। এটা লজ্জা এবং অপমানের। পৃথিবীতে জন্ম নিয়েছি শ্রেষ্ঠ মানুষ হিসেবে, সেই হিসেবে আমরা যদি শ্রেষ্ঠত্ব দাবি করতে চাই, আমাদের মান সম্মান রক্ষার দায়িত্ব আমাদের, অন্যের নয়।’

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সোলায়মান আলীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন, জেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম বাদশা। সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আলী আজগর হেনার সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, এ কে এম মাহবুবর রহমান, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান শামীম, সিলেট বিভাগের ডা. সাখাওয়াত হাসান জীবন, কুমিল্লা বিভাগের মোস্তাক মিয়া, বরিশাল বিভাগের অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, ফরিদপুর বিভাগের শামা ওবায়েদ, ঢাকা বিভাগের আব্দুস সালাম আজাদ, রাজশাহী বিভাগের ওবায়দুর রহমান চন্দন, খুলনা বিভাগের অনিন্দ ইসলাম অমিত প্রমুখ।

সর্বশেষ ২০১০ সালে বগুড়া সদর উপজেলার সম্মেলন হয়েছিল। উপজেলার ১০ ইউনিয়নের ৭১০ জন
কাউন্সিলর সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনে তাদের ভোটাধিকার শুরু করেন। সম্মেলনে সভাপতি পদে দুই জন এবং সাধারণ সম্পাদক পদে তিন জন প্রার্থী রয়েছেন।।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী