প্রিয় ক্যাম্পাস থেকেই না ফেরার দেশে রাবি শিক্ষক নাসের

রাজশাহী প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০১৬, ০৪:৩৮আপডেট : ২৯ জানুয়ারি ২০১৬, ০৪:৩৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়সকালে প্রিয় ক্যাম্পাসে উপস্থিত হয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. আবু নাসের (৬২)। বৃহস্পতিবার পরিসংখ্যান বিভাগের নির্ধারিত মিটিং ছিলো। নিজের চেম্বার থেকে বের হয়ে তিনি দরজায় তালা লাগাচ্ছিলেন মিটিংয়ে যাওয়ার জন্য। হঠাৎই মাথা ঘুরে পড়ে যান তিনি। দ্রুত সহকর্মী ও শিক্ষার্থীরা মিলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু ততোক্ষণে তিনি আর নেই (ইন্না লিল্লাহে...রাজেউন)। প্রিয় ক্যাম্পাস, শিক্ষার্থী ও সহকর্মীদের ছেড়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনায় পুরো ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে।
পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম জানান, সিডিউল অনুযায়ী বৃহস্পতিবার অধ্যাপক আবু নাসেরের কোনও ক্লাস ছিলো না। তাই তিনি সকাল ১০টায় ক্যাম্পাসে উপস্থিত হয়েছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে পরিসংখ্যান বিভাগের একটি নির্ধারিত মিটিং ছিলো। ড. নাসের নিজের চেম্বার থেকে বের হয়ে রুমের দরজায় তালা লাগাচ্ছিলেন মিটিংয়ে যাওয়ার জন্য। এসময় তিনি হঠাৎ করে পড়ে যান। সংবাদ পেয়ে তিনি ছুটে আসেন। অবস্থা বেগতিক দেখে দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় রামেক হাসপাতালে। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অধ্যাপক আবু নাসের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে ১৯৮৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। তার দেশের বাড়ি খুলনার বাগেরহাট জেলায়। রাজশাহী মহানগরীর তালাইমারী এলাকার অক্ট্রয় মোড়ের একটি ভাড়াবাসায় পরিবারসহ থাকতেন তিনি।

 /টিএন/

/আপ-এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে