নাটোরে ৯ ঘণ্টার ব্যবধানে ২ কয়েদির মৃত্যু, নির্যাতনের অভিযোগ স্বজনদের  

নাটোর প্রতিনিধি
১৮ মার্চ ২০২২, ১৪:৪৬আপডেট : ১৮ মার্চ ২০২২, ১৫:০৮

নাটোর জেলা কারাগারে ৯ ঘণ্টার ব্যবধানে দুই কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে মাদক মামলার আসামি ওসমান শেখ (৩৩) অসুস্থ হয়ে পড়লে তাকে কারাগার থেকে আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়। অন্যদিকে ভোর ৪টার (১৮ মার্চ) দিকে আনছের আলী নামে হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়।  

তবে কয়েদি ওসমানের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, পুলিশি নির্যাতনে তার মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে অসুস্থতার কারণে তিনি মারা গেছেন। ওসমানের বাড়ি সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের পশ্চিম হাগুড়িয়া গ্রামে। তার বাবার নাম নুরু শেখ।

স্বজনরা জানান, গত ১৪ মার্চ মাদক গ্রহণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে তার সাজা হয়। ওইদিন থেকেই ওসমান নাটোর জেলা কারাগারে কয়েদি হিসেবে বন্দি ছিলেন। গত রাত সোয়া ৭টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়।

বোন জামাই মুকুল জানান, ওসমান কাঠমিস্ত্রির কাজ করতো। তার দুই ছেলে-মেয়ে। মেয়ে আলমিনার বয়স ৬, আর ছেলে আলিমের বয়স ৩ বছর। গত ৫-৭ বছর থেকে তার মাথায় মাঝে মধ্যে সমস্যা হলে সবার সঙ্গে খারাপ আচরণ করতো।  

তিনি দাবি করেন, ‘বিভিন্ন মাধ্যমে জেনেছি, কারাগারের এক কয়েদি ওসমানকে এক গাঁজা দেয়। ওই গাঁজা পাওয়ার পর পুলিশ তার ওপর অমানবিক নির্যাতন চালায়। এতে সে অসুস্থ হয়ে পরে। এরপর সদর হাসপাতালে তার মৃত্যু হয়।’

তবে জেল সুপার আব্দুর রহিম দাবি করেন, ডাক্তারের রিপোর্ট অনুযায়ী ওসমান গত ৮ বছর ধরে মাদকাসক্ত। এ কারণে জেলখানায়ও সে প্রায় অসুস্থ হয়ে জেল হাসপাতালে চিকিৎসা নিতো। যেদিন জেলে আসে সে সময়ে তার কাছে গাঁজা পাওয়ায় তা জব্দ করা হলেও কোনও নির্যাতন করা হয়নি। আর অসুস্থ হওয়ার আগেও তার কাছে গাঁজা পাওয়া বা তাকে নির্যাতনের কোনও ঘটনা ঘটেনি। বরং অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে।

এদিকে বৃহস্পতিবার রাত ৪টার দিকে নাটোর জেলা কারাগারের আরও এক কয়েদির মৃত্যু হয়। কয়েদির নাম আনছের আলী। তিনি পাবনা জেলার চক ভানুরা গ্রামের ভানুর ছেলে। গত ১৭ জানুয়ারি জেলার লালপুর উপজেলার একটি হত্যা মামলার আসামি হিসেবে তিনি কারাগারে আসেন। বৃহস্পতিবার রাত ৩টার পর তিনি বুকে ব্যথা অনুভব করলে সদর হাসপাতালে ভর্তি করা হয়৷। সেখানে ৩ টা ৫৮ মিনিটে তার মৃত্যু হয়। জেল সুপার আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

/টিটি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের