কানে হেডফোন লাগিয়ে সড়কে স্কেটিং, ট্রলির ধাক্কায় নিহত

রাজশাহী প্রতিনিধি
১৯ মার্চ ২০২২, ১৭:০৪আপডেট : ১৯ মার্চ ২০২২, ১৭:০৪

বাগমারা উপজেলায় খালার বাড়িতে বেড়াতে এসে স্কেটিং করার সময় ট্রলির সঙ্গে ধাক্কা লেগে এরশাদ আলী (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ মার্চ) সকালে উপজেলার ভবানীগঞ্জ-কেশরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত এরশাদ নওগাঁর সদরের আরজি এলাকার রহিদুল আলীর ছেলে।

বাগমারা থানার ওসি মোস্তাক আহমেদ জানান, এরশাদ পায়ে স্কেটিং জুতা ও কানে হেডফোন লাগিয়ে বাড়ি থেকে বের হয়। সকাল সাড়ে ৭টার দিকে সে ভবানীগঞ্জ-কেশরহাট সড়কে পৌঁছে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি এরশাদকে ধাক্কা দেয়। এতে ট্রলির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরই ওই ট্রলিচালক পালিয়ে গেছেন। কিশোরের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ