হোলি উৎসব শেষে নদীতে নেমে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
২০ মার্চ ২০২২, ১১:০৫আপডেট : ২০ মার্চ ২০২২, ১১:০৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে হোলি উৎসব শেষে ফুলজোড় নদীতে গোসলে নেমে নিখোঁজ শুভ (১৪) নামের স্কুলছাত্রের লাশ দুইদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সদস্যরা। রবিবার (২০ মার্চ) সকালে উপজেলার চান্দাইকোনা এলাকায় ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। শুভ চান্দাইকোনা গ্রামের সুকুমার চন্দ্রের একমাত্র ছেলে ও চান্দাইকোনা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

এর আগে, শুক্রবার (১৮ মার্চ) বিকালে হোলি উৎসব শেষে বন্ধুদের সঙ্গে ফুলজোড় নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় শুভ।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, হোলি উৎসব শেষে শুভ বন্ধুদের সঙ্গে ফুলজোড় নদীতে গোসল করতে নামে। সাঁতার কাটার এক পর্যায়ে শুভ নিখোঁজ হয়। ফায়ার সার্ভিস সদস্য ও রাজশাহী থেকে আসা ডুবুরি দল দুদিন উদ্ধার অভিযান চালিয়ে তার কোনও সন্ধান পায়নি। রবিবার সকালে ঘটনাস্থলের ৫শ' মিটার দূরে শুভর ভাসমান লাশ দেখে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী