বগুড়ার শীর্ষ সন্ত্রাসী ব্রাজিল গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২২ মার্চ ২০২২, ১৭:৪২আপডেট : ২২ মার্চ ২০২২, ১৭:৪৭

বগুড়ায় দুই হত্যাসহ ২৪ মামলার আসামি বিরাজুল ইসলাম ব্রাজিলকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ মার্চ) রাতে তাকে শহরের মালতিনগর বকশি বাজার তিনমাথা এলাকা থেকে গ্রেফতার করে। রাতেই তার দেওয়া তথ্যমতে পালশা চৌকিরপাড়ায় একটি গাছের নিচ থেকে মাটি খুঁড়ে তিন রাউন্ড গুলিভর্তি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বগুড়া সদর থানার এসআই মীর রায়হান অস্ত্র আইনে মামলা করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম জানান, তাকে মঙ্গলবার বিকালে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ শাহরিয়ার তারিকের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

পুলিশ ও থানা সূত্র জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে শহরের মালতিনগর বকশি বাজার তিনমাথা এলাকা থেকে দক্ষিণ গোদারপাড়ার শাহজাহান কালুর ছেলে ব্রাজিলকে গ্রেফতার করা হয়। নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে গুলিভর্তি আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করেন। গভীর রাতে তাকে নিয়ে বর্তমান বাসস্থান শহরের পালশা চৌকিরপাড়া ব্রিজের দক্ষিণ পাশে একটি ইউক্যালিপটাস গাছের গোড়া খুঁড়ে পলিথিনে মোড়ানো তিন রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এর মধ্যে একটি গুলি মিসফায়ার করা।

খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাজিল যুবদল বগুড়া চারমাথা আঞ্চলিক কমিটির সভাপতি। তার বিরুদ্ধে শহরের পালশার উজ্জ্বলসহ দুইটি হত্যা, অস্ত্র আইনে দুই, বিস্ফোরক দ্রব্য আইনে পাঁচ, মাদকের এক, সন্ত্রাস বিরোধী আইনে দুই, বিশেষ ক্ষমতা আইনে চার, চাঁদাবাজিসহ ছয়টি অন্যান্য আইনে এবং অ্যাসিড নিক্ষেপের দুই মামলার সন্ধান পাওয়া গেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম জানান, ব্রাজিল বিএনপি ও অঙ্গসংগঠনের সক্রিয় নেতা ছিলেন। বিএনপি-জামায়াত জোটের টানা হরতাল-অবরোধ কর্মসূচি চলাকালে তার বিরুদ্ধে পাঁচটি নাশকতার মামলা হয়েছিল।

তবে জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম জানান, এ নামে বিএনপি বা অঙ্গসংগঠনের কোনও নেতাকর্মী নেই।

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম