রাজশাহীতে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহতের ঘটনায় মামলা

রাজশাহী প্রতিনিধি
২২ মার্চ ২০২২, ১৯:০২আপডেট : ২২ মার্চ ২০২২, ১৯:০২

রাজশাহীতে রিয়াজুল ইসলাম (২৩) নামে এক জুতা ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা হয়েছে। সোমবার (২১ মার্চ) দিবাগত রাতে নিহতের বাবা মধু মিয়া বোয়ালিয়া মডেল থানায় মামলা করেন। এ ঘটনায় পাঁচ জনের নাম উল্লেখসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আসামিরা হলো–নগরীর বোয়ালিয়া থানার ষষ্ঠিতলা এলাকার সাঈদ শেখের ছেলে রানা শেখ (৩০) ও রনি শেখ (২৬), রতনের ছেলে নাঈম (২৬), গৌরহাঙ্গা এলাকার আনুর ছেলে রিমন (২৪) ও দড়িখরবনা এলাকার হাসুর ছেলে নাঈম (৩৫)।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দস জানান, ঘটনার রাতেই নাইম নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জানা গেছে, নগরীর নিউমার্কেট গেটের সামনে ফুটপাতে দোকান বসানোর জায়গা দখলকে কেন্দ্র করে সোমবার রাত ৯টার দিকে ছুরিকাঘাতে রিয়াজুলকে হত্যা করা হয়। এ সময় আহত হন রিয়াজুলের ভাই রিংকু (২২)। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিয়াজুল ও রিংকুর বাড়ি বোয়ালিয়া থানার ষষ্ঠিতলায়। নিউমার্কেটের গেটের ফুটপাতে তাদের জুতার দোকান রয়েছে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, নিউমার্কেটের সামনের ফুটপাতে দীর্ঘদিন ধরে জুতার ব্যবসা করে আসছিলেন রিয়াজুল ও রিংকু। সোমবার সন্ধ্যায় স্থানীয় রনি ও নাঈম নামের দুই যুবক নিজেদের তাঁতি লীগের কর্মী পরিচয় দিয়ে দোকান তুলে নেওয়ার কথা বলে রিয়াজুলকে। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।

ওসি আরও বলেন, রাত ৯টার দিকে রনি ও নাঈম কয়েকজনকে সঙ্গে নিয়ে গিয়ে রিয়াজুলকে ছুরিকাঘাত করে। এ সময় রিংকু এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে দুই জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিয়াজুলকে মৃত ঘোষণা করেন।

/আরকে/ /এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের