উপাচার্যের বিরুদ্ধে ৫০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা শিক্ষকের

পাবনা প্রতিনিধি
২৪ মার্চ ২০২২, ১৯:৫২আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৯:৫২

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক রুস্তম আলীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেছেন সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ও রিজেন্ট বোর্ডের সদস্য ড. আওয়াল কবির জয়।

বৃহস্পতিবার (২৪ মার্চ) তিনি পাবনার আমলি আদালত-১ এ সশরীরে উপস্থিত হয়ে দণ্ডবিধি আইনের ধারা ৫০০ মোতাবেক মামলাটি করেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম মামলাটি আমলে নিয়ে সমন জারি করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল আজিজ ও অ্যাডভোকেট চৌধুরী সুলতানা রাজিয়া টুলটুলি বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, শিক্ষক আওয়াল কবির জয়কে রেজিস্ট্রারের পক্ষ থেকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানানোর পরও এম রোস্তম আলী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালে ২০১৯ সালের ২৩ ডিসেম্বর ক্ষমতার অপব্যবহার করে রিজেন্ট বোর্ডের সভায় প্রবেশ করতে বাধা দেন। এ ছাড়া কোনও কারণ দর্শানোর নোটিশ ব্যতীত বিশ্ববিদ্যালয়ের কোনও প্রশাসনিক দায়িত্ব দেওয়া হবে না মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেন। ক্ষমতার অপব্যবহার করে তদন্ত কমিটির নামে নানাভাবে হয়রানি করেন এবং দীর্ঘ সময় রিপোর্ট না দিয়ে উপাচার্যের মেয়াদ শেষের আগে ক্যাম্পাস থেকে পালিয়ে যান। এতে বাদীর সামাজিক, ব্যক্তিগত, প্রশাসনিক সম্মানহানী এবং সীমাহীন ক্ষতির সম্মুখীন হয়েছেন। মানহানি ঘটায় সাবেক উপাচার্যের বিরুদ্ধে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন। 

মামলার বাদী আওয়াল কবির জয় দাবি করেন, ‘উপাচার্য রোস্তম আলী ক্ষমতার অপব্যবহার করে ভুয়া সব অভিযোগ তুলে আমাকে রিজেন্ট বোর্ডের সভায় ঢুকতে দেননি এবং প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রেখে আমার ব্যক্তিগত, চাকরি ও সামাজিক ক্ষতি করেছেন। আশা করি আদালতে ন্যায় বিচার পাবো।’

/এফআর/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ