রবিবার থেকে উত্তরবঙ্গের ১৬ জেলায় পরিবহন ধর্মঘট

রাজশাহী প্রতিনিধি
২৪ মার্চ ২০২২, ২২:৫৬আপডেট : ২৪ মার্চ ২০২২, ২২:৫৬

বাসচালকের জামিনের দাবিতে আগামী রবিবার (২৭ মার্চ) থেকে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘট চলাকালে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকালে রাজশাহী বাস টার্মিনালে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২১ সালের ২৬ মার্চ রাজশাহী থেকে হানিফ পরিবহনের একটি বাস ঢাকা যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার পথে কাটাখালীতে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এই ঘটনায় কাটাখালী থানায় হওয়া মামলায় বাসের চালক আব্দুর রহিমকে গ্রেফতার করে পুলিশ। এক বছর ধরে ওই চালক কারাগারে আছেন। তিনি জেলে থাকায় কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার। আব্দুর রহিমের জামিনের জন্য মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি, তাতে লাভ হয়নি। সর্বশেষ বৃহস্পতিবার (২৪ মার্চ) বাসচালক আব্দুর রহিমের জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করেন। তার জামিন না হওয়া পর্যন্ত উত্তরবঙ্গের ১৬ জেলায় এই পরিবহন ধর্মঘট চলবে।

এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা ট্রাক ও ট্যাঙ্কলরি কাভার্ডভ্যান সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা মোটর শ্রমিক ইউনিয়ন মাইক্রোবাস শাখার সাধারণ সম্পাদক বাপ্পি, জেলা মিশুক ও সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক দিদার হোসেন ভুলু প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি