রাজশাহী মেডিক্যালের করোনা ইউনিটে দুই দিনে ৭ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
৩০ মার্চ ২০২২, ১০:৫০আপডেট : ৩০ মার্চ ২০২২, ১১:০৯

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় রাজশাহীর একজন এবং উপসর্গ নিয়ে রাজশাহী ও নওগাঁর একজন করে মারা গেছেন। এর আগের ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে টানা দুই দিনে সাত জনের মৃত্যু হলো।

হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনায় একজন রোগী গেছেন। এছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের আইসিইউতে মারা গেছেন একজন। এছাড়া দুই জন মারা গেছেন ৩০ নম্বর ওয়ার্ডে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়নি। তবে এই একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন একজন। ৩৪ শয্যার করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ছয় জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ১০। বর্তমানে হাসপাতালে করোনা নিয়ে কোনও রোগী ভর্তি নেই। তবে সন্দেহভাজন করোনা রোগী রয়েছেন পাঁচ জন। আরও একজন ভর্তি রয়েছেন করোনা পরবর্তী শারীরিক জটিলতা নিয়ে।

এদিকে মঙ্গলবার রাজশাহী মেডিক্যাল কলেজের আরটিপিসিআর ল্যাবে রাজশাহীর ৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে কারও করোনা শনাক্ত হয়নি।

/এসএইচ/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী