বাবার আছাড়ে ৩ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি
৩০ মার্চ ২০২২, ২০:২৯আপডেট : ৩০ মার্চ ২০২২, ২০:২৯

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের চৌবিলা পশ্চিমপাড়া গ্রামে ‘নেশাগ্রস্ত বাবার আছাড়ে’ রাইসা নামের তিন মাসের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (৩০ মার্চ) দুপুরের দিকে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চৌবিলা পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রঞ্জু মিয়ার (২৫) সঙ্গে প্রায় তিন বছর আগে পার্শ্ববর্তী ভয়নগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে জান্নাতি খাতুনের বিয়ে হয়। স্বামী মাদক সেবন করায় ও যৌতুকের জন্য চাপ দেওয়ায় তাদের কলহ লেগেই থাকত। এসব নিয়ে অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় বাবার বাড়ি চলে যান জান্নাতি। সেখানেই কন্যা সন্তান প্রসব করেন। সন্তান রাইসার বয়স তিন মাস পার হলে উভয় পরিবার আলোচনা করে মঙ্গলবার (২৮ মার্চ) শিশু সন্তানসহ স্ত্রীকে তার নিজ বাড়িতে নিয়ে আসেন রঞ্জু। বুধবার দুপুরে শিশু সন্তানকে ঘরে ঘুমিয়ে রেখে মা গোসল করতে গেলে রাইসাকে কোলে তুলে মাটিতে আছাড় দিয়ে লাথি মারে। এতে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পর থেকেই রঞ্জু মিয়া পলাতক রয়েছেন। 

সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, শিশুটির লাশ উদ্ধার করে সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই বিষয়ে থানায় একটি হত্যা মামলা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী