নানাবাড়ি যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেলো শিশুর

নাটোর প্রতিনিধি
০১ এপ্রিল ২০২২, ১৭:৫৮আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১৮:০২

নাটোরের লালপুর উপজেলায় বাসের চাপায় মিম আক্তার (৮) নামে এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুই জন। এ ঘটনায় বাসচালক শিপনকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলার দক্ষিণ লালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মিম একই উপজেলার কাজীপাড়া এলাকার সহিদুল ইসলামের মেয়ে। গ্রেফতার শিপন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গিয়াস উদ্দিনের ছেলে। এ ঘটনায় নিহতের চাচা মহিদুল ইসলাম বাদী হয়ে বাসচালক ও তার সহযোগীর বিরুদ্ধে লালপুর থানায় মামলা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টায় মেয়ে মিমকে নিয়ে তহিদুল মালিথার ভ্যানে বাপের বাড়ি যাচ্ছিলেন কাকলি। দক্ষিণ লালপুর এলাকায় পৌঁছালে লালপুর থেকে বাঘাগামী সাব্বির এন্টারপ্রাইজের একটি পিকনিকের বাস পেছন থেকে ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানচালকসহ তিন জনই ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় মিমের ওপর দিয়ে বাস চলে যায়। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে বাসসহ চালককে আটক করে পুলিশ।

/এসএইচ/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের