সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমিরসহ ১৫ নেতাকর্মী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২২, ১৫:৫৪আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১৫:৫৪

সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির ও ছাত্র শিবিরের সভাপতি-সেক্রেটারিসহ ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ১০টি ককটেল উদ্ধার করা হয়েছে।  

রবিবার (৩ এপ্রিল) রাতে শহরের সয়াধানগড়া মধ্যপাড়া মহল্লায় দারুল ইসলামী অ্যাকাডেমিতে গোপন বৈঠকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—জেলা জামায়াতের আমির শাহীনূর আলম (৫০), জেলা ছাত্র শিবিরের সভাপতি তরিকুল ইসলাম (২৪), সেক্রেটারি জেনারেল আলহাজ উদ্দিন (২৪), অফিস সম্পাদক আজিজুল হক (২২), সাবেক সভাপতি ইমরান হোসেন (২৫), শিবির নেতা রেজায়ানুল্লাহ সোয়েব (১৯), মনিরুল ইসলাম (২৫), আলামিন হোসেন (২২), শরীফুল ইসলাম (২৪), আইয়ুব আলী (২২), আবু বকর খান (২৩), আব্দুস সালাম (২২), মনিরুল ইসলাম সরকার (২০), জাকারিয়া (২৩) ও রবিউল ইসলাম (২১)।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক খোকন সাহা জানান, দারুল ইসলামী অ্যাকাডেমিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এসে নাশকতার উদ্দ্যেশ্যে গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে রাতে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়। 

এ সময় ঘটনাস্থল থেকে ১০টি ককটেল বোমা উদ্ধার ও পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় নাশকতা ও বিস্ফোরক দ্রব্যের আইনের ধারায় মামলায় অভিযুক্ত করে তাদেরকে সোমবার (৪ এপ্রিল) আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান