দুই কৃষকের আত্মহত্যা: নলকূপ অপারেটরকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

রাজশাহী প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২২, ১৯:৩০আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৯:৩০

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুই কৃষকের আত্মহত্যার ঘটনায় গ্রেফতার গভীর নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেনকে জেলগেটে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। মঙ্গলবার (৫ এপ্রিল) রাজশাহী জেলা ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দিয়েছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, মামলার তদন্ত কর্মকর্তা আদালতে আসামি সাখাওয়াত হোসেনের তিন দিনের রিমান্ড চেয়েছিলেন। মঙ্গলবার শুনানির পর আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন। তবে আসামিকে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

গত ২৩ মার্চ গোদাগাড়ীর নিমঘুটু গ্রামের সাঁওতাল কৃষক অভিনাথ মারান্ডি (৩৭) ও তার চাচাতো ভাই রবি মারান্ডি (২৭) বিষপান করেন। অভিনাথ সেদিনই মারা যান। রবি মারা যান ২৫ মার্চ। 

আরও পড়ুন: দুই কৃষকের আত্মহত্যা, মন্ত্রণালয়ের তদন্তে উঠে এসেছে অনিয়মের চিত্র

পরিবারের দাবি, নলকূপের অপারেটর ও ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সাখাওয়াত দুই কৃষককে বোরো ধানের জমিতে পানি না দিয়ে বিষ খেতে বলেছিলেন।

এ নিয়ে দুই পরিবারের পক্ষ থেকে থানায় দুটি আত্মহত্যার প্ররোচনার মামলা করা হয়। এরপর গত শনিবার দিবাগত রাতে পুলিশ সাখাওয়াতকে গ্রেফতার করে। রবিবার তাকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চাওয়া হয়। সেদিন আদালত সাখাওয়াতকে কারাগারে পাঠান।

এদিকে ঘটনা তদন্তে গঠিত কৃষি মন্ত্রণালয়ের তদন্ত কমিটি পানি বণ্টনে সাখাওয়াতের নানা অনিয়ম পেয়েছে। মন্ত্রণালয়ে এ প্রতিবেদন দাখিলও হয়েছে। গভীর নলকূপের নিয়ন্ত্রক সংস্থা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষও (বিএমডিএ) আলাদা তদন্ত করলে সাখাওয়াতের অনিয়ম বেরিয়ে এসেছে। গ্রেফতারের পর গত রবিবার সাখাওয়াতের নিয়োগ বাতিল করেছে বিএমডিএ।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের