রাজশাহীতে যুবককে হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

রাজশাহী প্রতিনিধি
১০ এপ্রিল ২০২২, ১৭:৩৫আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৭:৩৫

রাজশাহীতে প্রকাশ সিং নামে এক যুবককে হত্যার দায়ে চার জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রবিবার (১০ এপ্রিল) বেলা ১১টায় রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্যামপুর পশ্চিমপাড়া গ্রামের বাদল মণ্ডল (৪৬), রাজশাহীর তানোর উপজেলার এনায়েতপুর চোরখৈর গ্রামের বিমল সিং (৫০), বিমলের স্ত্রী অঞ্জলী রানী (৪৫) ও তাদের ছেলে সুবোধ সিং (২৮)।

নিহত প্রকাশ সিং (২০) তানোরের এনায়েতপুর চোরখৈর গ্রামের নির্মল সিংয়ের ছেলে। দণ্ডপ্রাপ্ত বিমল সিংয়ের ছোট ভাইয়ের ছেলে তিনি। 

মামলা সূত্রে জানা গেছে, রাজশাহী শহরের একটি মিষ্টির দোকানের পরিবেশন কর্মী ছিলেন প্রকাশ। ২০২১ সালের ২৯ এপ্রিল সকালে তানোরের বংশীধরপুর সেতুর কাছে তার গলাকাটা লাশ পাওয়া যায়। শরীরের বিভিন্ন স্থানেও জখম ছিল।

প্রকাশকে হত্যার ঘটনায় নির্মল সিং তানোর থানায় একটি মামলা করেন। এই মামলার এজাহারে বলা হয়েছিল, অঞ্জলী রানীর সঙ্গে বাদল মণ্ডলের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। এটা জেনে যাওয়ায় বাদল প্রকাশকে হুমকি দিয়েছিলেন। তাই পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে হত্যা করা হয়। 

পরে ছয় দিনের মধ্যে পুলিশ চার জনকে গ্রেফতার করলে বিষয়টি তারা স্বীকার করেন এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তারা বলেছিলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী চার জন মিলেই প্রকাশকে হত্যা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, চার আসামি গ্রেফতারের পর ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে তিন জন কারাগারে ছিলেন। আর জামিনে ছিলেন অঞ্জলী। রায় ঘোষণার সময় সবাই আদালতে ছিলেন। আসামিদের স্বীকারোক্তি এবং মামলার ২০ জনের সাক্ষ্যের ভিত্তিতে আদালত এই রায় দিয়েছেন। রায়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।

/এসএইচ/
সম্পর্কিত
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের