প্রতিবেশীর মারধরে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
১০ এপ্রিল ২০২২, ২৩:০৬আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৬:৩৩

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর মারধরে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নিজামুল ইসলাম খানের (৬২) মৃত্যু হয়েছে।

রবিবার (১০ এপ্রিল) বিকালে নগরীর রাজারহাতা এলাকায় এ ঘটনা ঘটে। নিজামুল ইসলাম রাজশাহী বেতারের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী ছিলেন। তিনি রাজশাহী বেতার সংগীত শিল্পী সংস্থার যুগ্ম সম্পাদকও। তার বাবা আইনজীবী নজরুল ইসলাম খান রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি।

মৃতের স্ত্রী হাসনাহেনা বলেন, আমার ছেলে অপূর্বকে কয়েকদিন আগে মারধর করে প্রতিবেশী হ্যাপির সমবয়সী ছেলে। বিকালে বাড়ির পাশে মুদি দোকানে বসেছিলেন নিজামুল। তখন হ্যাপি সেদিক দিয়ে যাচ্ছিলেন। এ সময় হ্যাপিকে ডেকে অপূর্বকে মারধরের বিষয়ে অভিযোগ দেন নিজামুল। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন হ্যাপি। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে দুই জনের ধস্তাধস্তি শুরু হয়।

হাসনাহেনার দাবি, হ্যাপি আমার স্বামীকে রাস্তায় ফেলে বুকের ওপর চড়ে বসেন এবং মারধর করেন। পরে স্থানীয়রা থামালে হ্যাপি নিজেই হাসপাতালে গিয়ে ভর্তি হন। নিজামুলকে বাড়ির সামনের রাস্তা থেকে তুলে হাসনাহেনার পার্লারের ভেতর নেওয়া হয়। তখন তিনি মারা যান। এ ব্যাপারে আমার শ্বশুর নজরুল ইসলাম খান হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা গিয়ে পার্লারের ভেতর নিজামুলের লাশ পেয়েছি। পরিবারের অভিযোগ থাকায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।’

ওসি আরও জানান, ঘটনার পর হ্যাপির খোঁজ করা হলে তাকে পাওয়া যায়নি। ঘটনাটি প্রাথমিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান