নাটোরে আইসিটি প্রতিমন্ত্রীর এলাকায় গৃহহীন বেশি!

নাটোর প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২২, ০৬:৩১আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ০৬:৩১

মুজিব জন্মশতবর্ষে নাটোর জেলায় মোট ৭৫ কোটি ১১ লাখ ৮৪ হাজার টাকা ব্যায়ে তিন হাজার ৪৫৩টি ঘর পেয়েছে গৃহহীনরা। ওই ঘরগুলো জেলার চারটি সংসদীয় এলাকার সাত উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণ করা হয়েছে। তবে ঘর বরাদ্দের তালিকা অনুযায়ী, আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলকের নির্বাচনি এলাকা সিংড়ায় সবচেয়ে বেশি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে।

রবিবার দুপুরে জেলা প্রশাসক শামীম আহমেদের দেওয়া তথ্যে এমন চিত্র উঠে এসেছে। এদিন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক জানান, নাটোর জেলার সাতটি উপজেলার জন্য প্রথম পর্যায়ে ৯ কোটি ৫৪ লাখ ১৮ হাজার টাকা ব্যায়ে ৫৫৮টি ঘর নির্মাণ শেষে হস্তান্তর করা হয়। দ্বিতীয় পর্যায়ে ২৬ কোটি ৩৬ লাখ ৪০ হাজার টাকা ব্যায়ে এক হাজার ৩৮১টি ঘর নির্মাণ শেষে হস্তান্তর করা হয়। তৃতীয় পর্যায়ে মোট ৩৯ কোটি ২১ লাখ ২৬ হাজার টাকা ব্যায়ে এক হাজার ৫১৪টি ঘর নির্মাণ শুরু হয়। এর মধ্যে ৯৯৪টি ঘর ২৬ এপ্রিল হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, এ পর্যন্ত নির্মিত তিন হাজার ৪৫৩টি ঘরের মধ্যে সদর উপজেলায় নির্মাণ করা হয়েছে ৬৮৯টি, সিংড়া উপজেলায় এক হাজার ২৯০টি, গুরুদাসপুর উপজেলায় ২৯৪টি, বড়াইগ্রাম উপজেলায় ৪৩৫টি, লালপুর উপজেলায় ২৩৪টি, বাগাতিপাড়া উপজেলায় ৩৩৪টি এবং নলডাঙ্গা উপজেলায় নির্মিত হয়েছে ১৭৭টি ঘর।

ওই তালিকা পর্যবেক্ষণে দেখা যায়, জেলার মধ্যে সবচেয়ে কম ঘর বরাদ্দ হয়েছে নলডাঙ্গা উপজেলায়। আর সবচেয়ে বেশি সিংড়া উপজেলায়, যা আইসিটি প্রতিমন্ত্রীর নির্বাচনি এলাকা।

সরকারি তথ্য অনুযায়ী, জেলায় মোট জনসংখ্যা প্রায় ১৮ লাখ। ওই জনসংখ্যা চারটি সংসদীয় এলাকা নাটোর সদর (নাটোর ও নলডাঙ্গা), সিংড়া, গুরুদাসপুর-বড়াইগ্রাম এবং লালপুর-বাগাতিপাড়া নিয়ে গঠিত।

হিসাব মতে,নাটোর সদর আসনে ঘর বরাদ্দ দেওয়া হয়েছে ৮৬৬টি, গুরুদাসপুর-বড়াইগ্রামে ৭২৯টি, লালপুর-বাগাতিপাড়ায় ৫৬৮টি আর সিংড়ায় বরাদ্দ দেওয়া হয়েছে এক হাজার ২৯০ টি। সেই হিসাবে আইসিটি প্রতিমন্ত্রীর এলাকায় গৃহহীন বেশি।

/এমপি/
সম্পর্কিত
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি