ছাত্রলীগের ৬ নেতার বিরুদ্ধে পুলিশের মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২২, ২১:৪২আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ২১:৪২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের ছয় নেতার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. এনামুল হক বাদী হয়ে শুক্রবার (২৯ এপ্রিল) রাতে মামলাটি করেন।

আসামিরা হলেন- উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. শাওন ও মনছুর হেলাল মুন এবং উপজেলা ছাত্রলীগের সদস্য সামিউল ইসলাম সুমন, জাকির হোসেন, সনি আহমেদ ও সবুজ আলী।

উল্লাপাড়া মডেল থানার ওসি হুমায়ন কবির জানান, গত ২৭ এপ্রিল রাতে উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের কয়েকজন নেতা মোটরসাইকেল নিয়ে পৌরবাজারে কেনাকাটার জন্য প্রবেশ করেন। এ সময় দোকানের সামনে মোটরসাইকেল রাখা নিয়ে দোকানিদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দোকানদার ও ছাত্রলীগ নেতাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তারাও হামলার শিকার হন। এতে আহত হন তিন পুলিশ।

তারা হলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) এনামুল হক, কনস্টেবল মতিয়ার রহমান ও সুজাউদ্দৌলা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে উল্লিখিত ছাত্রলীগ নেতাদের আসামি করে পুলিশ থানায় মামলা দিয়েছে।

উল্লেখ্য, ওই দিন মোটরসাইকেল রাখা নিয়ে হামলার ঘটনায় ছাত্রলীগ নেতাদের পক্ষ থেকেও ২৮ এপ্রিল মডেল থানায় ৪৫ জনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।

/এফআর/
সম্পর্কিত
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ‘বড়’ মিছিল
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম