দোকানে ছিল ৬ বোতল, গোডাউনে মিললো ৩৬০০ লিটার তেল

নাটোর প্রতিনিধি
০৮ মে ২০২২, ২২:৫৯আপডেট : ০৮ মে ২০২২, ২২:৫৯

নাটোরে স্টেশন বাজারের এক দোকানে সাজানো ছিল দুই লিটার সয়াবিন তেলের মাত্র ছয়টি বোতল। আর বিক্রি হচ্ছিলো সরিষার তেল। তবে দোকানের পাশের গোডাউনে ছিল মোট ৩৬০০ লিটার তেল। রবিবার (৮ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে এমন ঘটনা ধরা পড়ে। 

গোডাউন থেকে উদ্ধার হয় বোতলজাত এক হাজার লিটার সয়াবিন। এছাড়া খোলা সয়াবিন আর পামওয়েল মিলে পাওয়া যায় আরও ২৬০০ লিটার তেল। পরে আগামী তিন দিনের মধ্যে ওই তেল বিক্রি করা হবে, এমন মুচলেকায় সমাপ্ত হয় অভিযান।

নাটোর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মেহেদী হাসান তানভীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শহরের স্টেশন বাজারের নিউ বেঙ্গল ট্রেডার্সে রবিবার দুপুরে অভিযান চালানো হয়। ওই সময় গোডাউন থেকে এনে বোতলজাত সয়াবিন ৭০-৮০ লিটার তাৎক্ষণিক বিক্রি করানো হয়।

অভিযানের সময় অন্যান্যের মধ্যে ক্যাব, জেলা শাখার সাধারণ সম্পাদক রইচ উদ্দীন উপস্থিত ছিলেন। 

/টিটি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান