মাঠে কাজের সময় বজ্রাঘাতে কিশোরের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি
১৩ মে ২০২২, ১৫:১৭আপডেট : ১৩ মে ২০২২, ১৫:১৭

জয়পুরহাটের কালাই উপজেলায় ধানক্ষেতে বজ্রঘাতে হৃদয় হাসান (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। হৃদয় হাসান ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে। 

পুলিশ ও গ্রামবাসী জানায়, বাড়ির পাশেই হৃদয়দের ধানক্ষেত। বৃষ্টির সময় হাঁস-মুরগি গিয়ে ধানক্ষেত নষ্ট করতে পারে, এমন শঙ্কায় দাদা মনসুর আলীর সঙ্গে নেট দিয়ে ফসলেলর চার পাশ ঘিরতে যায়। ক্ষেতের একপাশে হৃদয়, অন্যপাশে তার দাদা কাজ করছিলেন। এ সময় বজ্রঘাতে হৃদয় গুরুতর আহত হয়। স্বজনরা তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন জানান, দাদা-নাতি বৃষ্টির সময় জমিতে কাজ করতে যান। এ সময় বজ্রাঘাতে হৃদয় হাসানের মৃত্যু হয়।

/এসএইচ/
সম্পর্কিত
বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু  
বৃষ্টির মধ্যে আমবাগানে গেলেন আইনজীবী, বজ্রের শব্দে সেখানেই মৃত্যু
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী