যমুনায় মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেলো দুই ভাইয়ের

বগুড়া প্রতিনিধি
০৪ মে ২০২৫, ১৮:৫৭আপডেট : ০৪ মে ২০২৫, ১৮:৫৭

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে জেলে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার বিকালে উপজেলার কর্ণিবাড়ি ইউনিয়নের মথুরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম এ তথ্য দিয়েছেন।

মৃত দুজন হলেন– সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বড়ইতলী মেঘা গ্রামের মৃত কার্তিক হালদারের ছেলে মনমত হালদার (৪৫) ও সবুজ হালদার (৩২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জেলে মনমত ও সবুজ নিজ এলাকা থেকে নৌকা নিয়ে যমুনা নদীতে মাছ ধরতে ধরতে যান। রবিবার বিকালে বগুড়ার সারিয়াকান্দির কর্ণিবাড়ি ইউনিয়নের মথুরাপাড়ায় যমুনা নদীর গ্রোয়েন বাঁধে পৌঁছান তারা। পরে নদীতে নৌকা রেখে দুই ভাই পাশেই গ্রোয়েনে আড়তে মাছ বিক্রি করেন। বিকাল পৌনে ৪টার দিকে ঝড়-বৃষ্টি শুরু হলে তারা মাছ ধরার নৌকাটি রক্ষায় নদী তীরে গিয়ে বাঁশের খুঁটির সঙ্গে বাঁধছিলেন। তখন হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই জেলে ভাইয়ের মৃত্যু হয়।

সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম জানান, খবর পেয়ে মৃতদের স্বজনরা আসেন। তাদের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
‘সড়ক টেন্ডার’ দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান