নাম পাল্টে ভোলা হয়ে গেলেন মাসুদ, পালিয়ে ছিলেন ১৪ বছর

বগুড়া প্রতিনিধি
১৬ মে ২০২২, ১৮:২৬আপডেট : ১৭ মে ২০২২, ১৩:২২

নাম-ঠিকানা গোপন করে ১৪ বছর পালিয়ে থাকা বগুড়ার হত্যা মামলার আসামি ভোলা ওরফে মাসুদকে (৪৮) নওগাঁ থেকে গ্রেফতার করেছে পুলিশ। আদমদীঘি থানা পুলিশ রবিবার (১৫ মে) রাতে গ্রেফতারি পরোয়ানামূলে তাকে পার্শ্ববর্তী নওগাঁ সদরের ছোট যমুনা নদীর হরিপুর বেড়িবাঁধ থেকে গ্রেফতার করে।

সোমবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন এসব তথ্য জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্রেফতার ভোলা বগুড়ার আদমদীঘি উপজেলার উথরাইল গ্রামের অকিম উদ্দিনের ছেলে। ২০০৩ সালে সান্তাহার চা বাগানে একটি হত্যা ও চুরি মামলার আসামি তিনি। গ্রেফতার হওয়ার পর পাঁচ বছর বগুড়া কারাগারে ছিলেন। ২০০৮ সালে আদালত থেকে জামিনে ছাড়া পাওয়ার পর আত্মগোপন করেন। হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

ভোলা নিজেকে মাসুদ নামে পরিচয় দেন। তিনি পরিচয় গোপন করে নওগাঁ সদরের বক্তারপুর ইউনিয়নের ছোট যমুনা নদীর হরিপুর বেড়িবাঁধে টিনশেড ঘর নির্মাণ করেন। সেখানে প্রায় ১৪ বছর স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন। রবিবার রাত ১১টার দিকে ওই বাঁধের ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মাসুদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান