সরকারি কাজে বাধা, ছাত্রলীগের ৩ নেতা কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৩ মে ২০২২, ১৯:৪৩আপডেট : ২৩ মে ২০২২, ১৯:৪৩

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের করা মামলায় উপজেলা ছাত্রলীগের তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৩ মে) দুপুরে ছাত্রলীগের নেতারা আইনজীবীর মাধ্যমে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জেসমিন আক্তার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো তিন ছাত্রলীগ নেতা হলেন- উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মুনসুর মুন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ও পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য সুমন। উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহমুদ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ২৬ এপ্রিল রাতে উল্লাপাড়া পৌর বাজারে দোকানের সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে দোকানদার ও ছাত্রলীগকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-মাহমুদ সরকার, যুগ্ম সম্পাদক জাকির, ছাত্রলীগ নেতা মনসুর ও শাওন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় উপজেলা ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা পুলিশের কাজে বাধা প্রদান করেন।

এই অভিযোগে ৩০ এপ্রিল উল্লাপাড়া মডেল থানার এসআই এনামুল হক বাদী হয়ে ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ অজ্ঞাতনামা আরও ২৫ জনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় আজ তাদের কারাগারে পাঠান আদালত।

/এফআর/
সম্পর্কিত
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ‘বড়’ মিছিল
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম