বরখাস্ত মেয়র আব্বাসের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র 

রাজশাহী প্রতিনিধি
২৩ মে ২০২২, ২২:৫৭আপডেট : ২৩ মে ২০২২, ২২:৫৭

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে কটূক্তি করার মামলায় রাজশাহীর কাটাখালী পৌরসভার সাময়িক বরখাস্ত মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। আদালত আগামী ১৩ জুলাই এই অভিযোগপত্রের শুনানির দিন নির্ধারণ করেছেন।

সোমবার (২৩ মে) রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে মামলার নিয়মিত কার্যক্রম সম্পন্ন হয়। এদিন সকালে অভিযুক্ত আব্বাস আলীকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। আদালতের কার্যক্রম শেষে আবার তাকে কারাগারে পাঠানো হয়।

আব্বাস আলীর আইনজীবী পারভেজ তৌফিক জাহেদী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত অভিযোগপত্র গ্রহণ করেছেন। অভিযোগপত্রের শুনানির জন্য ১৩ জুলাই দিন নির্ধারণ করা হয়েছে। আগামী তারিখে আসামিকে তার বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হবে। শুনানি শেষে অভিযোগ গঠন হতে পারে।

আওয়ামী লীগের টিকিটে মেয়র হওয়া আব্বাস আলীর দুটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে গত বছরের শেষের দিকে। এর একটিতে বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে আপত্তিকর মন্তব্য করতে শোনা যায়। অন্যটিতে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে কটূক্তি করতে শোনা যায়। এ নিয়ে তার বিরুদ্ধে প্রথমে বঙ্গবন্ধুকে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। পরে ঢাকায় তিনি গ্রেফতার হন। এরপর মেয়র খায়রুজ্জামান লিটনকে কটূক্তির অভিযোগে আরও এককটি মামলা হয়। গ্রেফতারের পর আব্বাস আলীকে মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করে সরকার। এছাড়া পৌর আওয়ামী লীগের আহ্বায়কের পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি