নওগাঁয় ২ হাজার কোটি টাকার আম বিক্রির টার্গেট 

নওগাঁ প্রতিনিধি
২৫ মে ২০২২, ১৬:২৯আপডেট : ২৫ মে ২০২২, ১৬:২৯

আমের ব্যাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত নওগাঁর বাজারে স্থানীয় গুটি জাতের আম আসতে শুরু করেছে। বুধবার (২৫ মে) জেলার ১১টি উপজেলায় গুটি বা স্থানীয় জাতের আমপাড়া ও বিক্রয়ের মধ্যদিয়ে এ বছরের আম সংরক্ষণ ও বিপণন কার্যক্রম শুরু করেন চাষি ও ব্যবসায়ীরা।

এ বছর জেলায় ২৯ হাজার ৪৭৫ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। হেক্টরপ্রতি ফলন ধরা হয়েছে ১২ দশমিক ৫০ টন। উৎপাদনের লক্ষ্যমাত্রা তিন লাখ ৬৮ হাজার ৪৩৫ টন। এই পরিমাণ আম বিক্রয় থেকে দুই হাজার কোটি টাকা আয় হবে বলছেন সংশ্লিষ্টরা।

এ ছাড়া গত বারের চেয়ে জেলায় এবার তিন হাজার ৬২৫ হেক্টর জমিতে আমচাষ বেশি হওয়ায় উৎপাদন অন্য যেকোনও সময়ের রেকর্ড ভাঙবে বলে মনে করছেন চাষি ও ব্যবসায়ীরা। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শামছুল ওয়াদুদ বলেন, নওগাঁয় আম চাষ দিন দিন লাভজনক হয়ে উঠছে। তাই নওগাঁর চাষিরা ধানের পাশাপাশি আম চাষে আগ্রহী হয়ে উঠছেন। বুধবার থেকে গুটি আম বা স্থানীয় জাতের আম পাড়ার মধ্য দিয়ে শুরু হলো এ বছরের আম সংরক্ষণ ও বিপণনের তাজ। ১০-১৫ দিন পর পর বিভিন্ন জাতের আম বাজারে আসবে বলে তিনি জানান। 

কৃষি কর্মকর্তা আরও জানান, আগামী ১০ জুলাই থেকে আশ্বিনা/বারী-৪ এবং গৌড়মতি আম পাড়ার মধ্যদিয়ে এ বছরের আম নামানোর কার্যক্রম শেষ হবে। আম সংরক্ষণ ও বিপণনের কাজ আগস্ট মাস পর্যন্ত চলবে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর চাষিরা ভালো লাভ করবেন বলে জানান তিনি।   

/টিটি/
সম্পর্কিত
পৃথিবীর সবচেয়ে মিষ্টি আম ‘কারাবাও’
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
যেভাবে নর্তকীর নাম থেকে এলো জনপ্রিয় আমের নাম
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম