অশ্লীল ছবি ছড়ানোয় তিন যুবকের ৬ বছর করে কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি
২৯ মে ২০২২, ২১:০২আপডেট : ২৯ মে ২০২২, ২১:১৩

হোয়াটসঅ্যাপে কলেজছাত্রীকে তার এডিট করা অশ্লীল ছবি পাঠানো এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে বগুড়ার তিন যুবককে ছয় বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের আট লাখ টাকা করে জরিমানা করা হয়। রবিবার (২৯ মে) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান আলাদা দুটি ধারায় তিন জনকে এই দণ্ড দেন।

বিচারক রায়ে উল্লেখ করেন, একটি ধারায় তিন আসামির প্রত্যেককে তিন বছর করে সশ্রম কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অন্য আরেক ধারায় তাদের প্রত্যেককে আরও তিন বছর করে সশ্রম কারাদণ্ড এবং তিন লাখ টাকা করে জরিমানা করা হয়। সাজা একটার পর একটা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করেন বিচারক। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, শুভাশিষ রায় কনক, শিহাবুর রহমান ওরফে শিহাব ও আরিফুল ইসলাম আলিফ। এদের সবার বাড়ি বগুড়া। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বলেন, ২০১৯ সালের ৩ আগস্ট বগুড়ার একাদশ শ্রেণির এক ছাত্রীর হোয়াটসঅ্যাপে তার এডিট করা অশ্লীল ছবি পাঠানো হয়। তখন মেয়েটিকে দেখা করতে বলা হয় এবং অশ্লীল প্রস্তাবও দেওয়া হয়। পরে মেয়েটিকে ২০ হাজার টাকা দিয়ে বিষয়টি আপস করার প্রস্তাব দেয় অপরাধীরা। টাকা না দিলে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ারও হুমকি মিলে। পরে এসব আপত্তিকর ছবি ছাড়া হয় সামাজিক মাধ্যমে। এ ঘটনায় মেয়েটির বাবা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে এই মামলা করা হলেও পুলিশের তদন্তে দণ্ডপ্রাপ্ত তিন জনের সম্পৃক্ততা বেরিয়ে আসে। পরে পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। আদালত বাদী, ভিকটিমসহ ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মামলার রায় ঘোষণা করেন। 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের