সিংড়ায় এসএসসি পরীক্ষার্থীসহ ২ জনের লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি
৩১ মে ২০২২, ১৫:৪৫আপডেট : ৩১ মে ২০২২, ১৫:৪৫

নাটোরের সিংড়া উপজেলায় এসএসসি পরীক্ষার্থীসহ দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মে) সকালে উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া গ্রাম থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

মৃতরা হলেন—সিংড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এসএসসি পরিক্ষার্থী আগপাড়া  গ্রামের আয়নাল হকের ছেলে মেহেদি হাসান রাব্বি (১৬) এবং একই গ্রামের শামসুল হকের মেয়ে কোহিনুর বেগম (২৩)। রাব্বি সিংড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এসএসসি পরিক্ষার্থী। 

স্বজনদের বরাত দিয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, সোমবার (৩০ মে) সন্ধ্যায় পড়তে না বসায় রাব্বির মা মোবাইল ফোন কেড়ে নেন। এ সময় রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায় সে। অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাননি পরিবারের লোকজন। সকালে বাড়ির পাশের পরিত্যক্ত রান্নাঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে স্বজনরা পুলিশে খবর দেন।

এদিকে বেলা ১১টায় নিজ কক্ষে কোহিনুরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। বুদ্ধি প্রতিবন্ধী তালাকপ্রাপ্ত ওই নারীর লাঠির আঘাতে গত বছরের ২৮ অক্টোবর তর বাবা মারা যান। ওই মামলায় গত ২৭ এপ্রিল তিনি জামিনে বের হয়ে বাড়ি আসেন।

এ বিষয়ে কোহিনুরের মা আনিছা বেগম বলেন, ‘আমার মেয়ে মাঝে মাঝে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করতো। গত রবিবার একাই বাড়ি থেকে বের হয়ে জয়পুরহাট চলে যায়। অনেক খোঁজাখুঁজি করে সেখান থেকে সোমবার ফিরিয়ে আনা হয়। মঙ্গলবার সকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে ঘরের জানালা ভেঙে লাশ বের করা হয়েছে।’

/এসএইচ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের