সিরাজগঞ্জে শিশু হত্যায় যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
৩১ মে ২০২২, ১৬:০৩আপডেট : ৩১ মে ২০২২, ১৬:০৩

সিরাজগঞ্জে শিশুকে শ্বাসরোধে হত্যার দায়ে মদন চন্দ্র ভৌমিক নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে, আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মদন চন্দ্র রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার চৌধুরী ঘুঘাট গ্রামের কুঠিশ্বর ভৌমিকের ছেলে। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জেবা রহমান এ তথ্য জানিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১১ অক্টোবর চৌধুরী ঘুঘাট গ্রামের সুকুমার চন্দ্রের ছেলে শুভকে (৬) গাছ থেকে গাব পেড়ে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে আসেন মদন চন্দ্র। সন্ধ্যায় তাকে শ্বাসরোধ করে হত্যা করে একই গ্রামের ভবানী চন্দ্রের বাঁশঝাড়ে লাশ ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় সুকুমার চন্দ্র বাদী হয়ে মদন চন্দ্র, তার বাবা কুটিশ্বর ভৌমিক ও মা সুমতি রানীর বিরুদ্ধে সলঙ্গা থানায় হত্যা মামলা করেন।

ঘটনার পর থেকে আসামি মদন চন্দ্র পলাতক। মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই রায় দিয়েছেন। এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় মদন চন্দ্রের বাবা ও মাকে খালাস দিয়েছেন আদালত।

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম