রাজশাহীতে এবার এসএসসি পরীক্ষার্থী ২ লাখ 

বগুড়া প্রতিনিধি
০২ জুন ২০২২, ১৯:৩৯আপডেট : ০২ জুন ২০২২, ১৯:৩৯

রাজশাহী শিক্ষাবোর্ডে এ বছর প্রায় দুই লাখ শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে। ইতোমধ্যে ২৭০ কেন্দ্রের তালিকা চূড়ান্ত ও কেন্দ্রওয়ারি পরীক্ষার উপকরণ পাঠানো শুরু হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১৯ জুন অনুষ্ঠিতব্য পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য বোর্ড সংশ্লিষ্ট উপজেলা ও জেলা প্রশাসনের পাশাপাশি ভিজিল্যান্স টিম গঠন করেছে।

বোর্ড সূত্রে জানা যায়, চলতি বছর রাজশাহীতে মাধ্যমিক পরীক্ষায় এক লাখ ৯৬ হাজার ৬০০ শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে নিয়মিত এক লাখ ৮৬ হাজার ২৫১ জন, অনিয়মিত ১০ হাজার ১৫৪ জন ও বিভাগ উন্নয়নে ১৯৫ জন পরীক্ষার্থী অংশ নেবে। বিজ্ঞান বিভাগে ৮৭ হাজার ৬৮৪ জন, মানবিকে ৯৯ হাজার ৫৮২ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৯ হাজার ৩৩৪ জন পরীক্ষার্থী রয়েছেন। 

এ বছর বগুড়ার ৪২ কেন্দ্রে ৪৩৪ শিক্ষা প্রতিষ্ঠানের ৩৪ হাজার ৯৯৭, রাজশাহীর ৫৩ কেন্দ্রে ৫০৮ প্রতিষ্ঠানের ৩০ হাজার ৭৬৯, চাঁপাইনবাবগঞ্জে ১৬ কেন্দ্রে ২৩৭ প্রতিষ্ঠানের ১৫ হাজার ৩৯, নাটোরে ২৬ কেন্দ্রে ২৯ প্রতিষ্ঠানের ১৭ হাজার ৯৩৯, নওগাঁর ৩৯ কেন্দ্রে ৪২১ প্রতিষ্ঠানের ২৩ হাজার ৭৫৬, পাবনার ৩১ কেন্দ্রে ২৯৯ প্রতিষ্ঠানের ২৯ হাজার ৮২১, সিরাজগঞ্জে ৪৬ কেন্দ্রে ৩৪৬ প্রতিষ্ঠানের ৩৪ হাজার ৬২১, জয়পুরহাটে ১৭ কেন্দ্রে ১৪০ প্রতিষ্ঠানের ৯ হাজার ৬৫৮ জন এসএসসি পরীক্ষায় অংশ নেবে।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জহিরুল হক বলেন, চলতি বছরের ১৯ জুন থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। আর শেষ হবে ৬ জুলাই। বিজ্ঞান বিভাগে আইসিটি, ধর্ম এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বাণিজ্য ও মানবিক বিভাগে ধর্ম, আইসিটি ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা হবে না বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
দুই এসএসসি পরীক্ষার্থীর শরীরে ৫১ সেলাই, কুপিয়েছে কারা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম