গাছেই শিক্ষকের মৃত্যু, মই দিয়ে উঠে লাশ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
০৩ জুন ২০২২, ২১:২৩আপডেট : ০৩ জুন ২০২২, ২১:২৬

রাজশাহীর তানোরে তাল গাছের পাতা ছাঁটাই করতে উঠে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে গাছের ওপরেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা মই দিয়ে লাশ উদ্ধার করে।

মৃত শিক্ষকের নাম মোহাম্মদ গিয়াস উদ্দিন। তার বয়স ৬২ বছর। তিনি তানোর তালোন্দ উপরপাড়া এলাকার বাসিন্দা। পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, তাল গাছের পাতা ছাঁটাইয়ের জন্য গাছে উঠেছিলেন তিনি। বার্ধক্যজনিত শারীরিক জটিলতাসহ হৃদরোগ ছিল তার। গাছে উঠে দড়ি দিয়ে নিজের কোমর বেঁধে নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। ছাঁটাইয়ের একপর্যায়ে ৮-১০টি ঢাল একসঙ্গে তার গায়ে পড়ে। এতে মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। বিষয়টি নিচে থাকা মেয়ে দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে লাশ উদ্ধার করে।

তানোর থানার ওসি কামারুজ্জামান মিয়া জানান, তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা গাছ থেকে লাশ নামিয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোনও অভিযোগ না থাকায় লাশ হস্তান্তরও করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের