স্বামীর অবৈধ সম্পদের মালিক হওয়ায় স্ত্রীর বিরুদ্ধে মামলা

রাজশাহী প্রতিনিধি
০৭ জুন ২০২২, ১৯:০১আপডেট : ০৭ জুন ২০২২, ১৯:০১

অবৈধভাবে এক কোটি ১৯ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে গৃহায়ন কর্তৃপক্ষ রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পরিমল কুমার কুরীর স্ত্রী সোমা সাহার (৪৪) বিরুদ্ধেও মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৭ জুন) দুপুরে দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমির হোসাইন বাদী হয়ে মামলা করেছেন। রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলাটি করেন।

এর আগে, অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে সোমবার (৬ জুন) জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পরিমল কুমার কুরীর বিরুদ্ধে মামলা করেছিল দুদক। যেখানে তার বিরুদ্ধে আয়কর বিবরণী যাচাই করে ৩৬ লাখ ১২ হাজার ৬৭৯ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দেওয়ায় ও ৫০ লাখ ৪৩ হাজার ৫১৬ টাকার সম্পদ অর্জনের উৎসের সন্ধান দিতে না পারায় মামলাটি করা হয়। সেই মামলার বাদীও আমির হোসাইন।

দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমির হোসাইন জানান, আসামি একজন গৃহিণী। তার বৈধ কোনও আয়ের উৎস নেই। কিন্তু তিনি স্বামীর অসাধু উপায়ে অর্জিত অর্থকে বৈধ করার অপচেষ্টায় অংশ নিয়েছেন। স্বামীর অবৈধ উপায়ে অর্জিত স্থাবর-অস্থাবর সম্পদের মালিকানা অর্জন করে তা আয়কর নথিতে প্রদর্শন করেছেন।

মামলার বাদী আরও জানান, কমিশন অনুসন্ধান শেষে আসামি সোমা সাহার নামে সম্পদ বিবরণী নোটিস জারির সুপারিশ করে প্রতিবেদন দাখিল করে। পরে আসামি সোমা সাহা তার সম্পদ বিবরণী দাখিল করেন। যেখানে এই অবৈধ উপার্জনের বিষয়টি উঠে এসেছে। এরপর কমিশনের অনুমোদনের পর আদালতে মামলাটি দায়ের করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী