পাবনা মানসিক হাসপাতালে গলায় ফাঁস দিয়ে রোগীর মৃত্যু

পাবনা প্রতিনিধি 
১১ জুন ২০২২, ০২:৪৪আপডেট : ১১ জুন ২০২২, ০২:৪৪

পাবনা মানসিক হাসপাতালে জহুরুল ইসলাম (৪৩) নামে এক মানসিক রোগী গলায় ফাঁস দিয়ে মারা গেছেন। শুক্রবার (১০ জুন) এ ঘটনা ঘটে। মৃত জহুরুল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আড়াইপুর গ্রামের এহসান আলীর ছেলে।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আঞ্জুমানী ফেরদৌস বলেন, জহুরুলকে গত ২ মে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোর ৫টার দিকে হাসপাতালের জানালার সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি মারা যান। এ সময় সেখানে দুই জন নার্স ও একজন ওয়ার্ডবয় কর্মরত ছিলেন।

পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম জুয়েল বলেন, জহুরুলের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এদিকে, জহুরুলের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ তুলেছেন স্বজনরা। 

এ বিষয়ে পাবনা মানসিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার রায় বলেন, যেসব মানসিক রোগীর ডিপ্রেশন বেশি তাদের আত্মহত্যার প্রবণতা বেশি। ঘটনার পরপরই পুলিশকে জানানো হলে তারা এসে মরদেহ উদ্ধার করে। তিন মাস আগেও এক নারী মানসিক রোগী গলায় ফাঁস দিয়ে মারা গেছেন।

রতন কুমার রায় আরও বলেন, ঘটনার দিন আমি চাটমোহরে ছিলাম। হাসপাতাল থেকে আমাকে বিষয়টি জানানো হয়েছে। জানার পর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছি। এখানে আমাদের দায়িত্ব অবহেলা ছিল না।

 

/এএম/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান