হেরোইন রাখার দায়ে একজনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি
১৫ জুন ২০২২, ১৪:১১আপডেট : ১৫ জুন ২০২২, ১৪:১১

জয়পুরহাটে হেরোইন রাখার দায়ে আরশেদ আলী ওরফে রাশেদ (৫৮) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৫ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম সারোয়ার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আরশেদ আলী পাঁচবিবি উপজেলার পূর্ব রামচন্দ্রপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল এ তথ্য জানিয়ছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালের ১৭ নভেম্বর জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক সাকিব সরকারের নেতৃত্বে একটি টিম আরশেদের বাড়িতে অভিযান চালায়। এ সময় তা দেহ তল্লাশি করে ৪০ গ্রাম হেরোইন পাওয়া যায়। ওই ঘটনায় তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচবিবি থানায় একটি মামলা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্যের পরিদর্শক মুহাম্মদ আমিনুল কবির তদন্ত শেষে ২০২২ সালের ১৩ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় মোট আটজন সাক্ষ্য দেন। এতে আসামি দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মন্ডল এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট হেনা কবির।

/এসএইচ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম