৫ জনকে হারিয়ে বিপুল ভোটে নৌকার প্রার্থী জয়ী

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৫ জুন ২০২২, ২২:২৩আপডেট : ১৫ জুন ২০২২, ২২:২৩

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনি ইউনিয়ন পরিষদের নির্বাচনে পাঁচ স্বতন্ত্র প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. লুৎফর রহমান।

বুধবার (১৫ জুন) সন্ধ্যায় বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।

ফলের তথ্য অনুযায়ী, সোনাতনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. লুৎফর রহমান পেয়েছেন ৯ হাজার ৫৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. রুবেল হোসেন পেয়েছেন দুই হাজার ৩৮ ভোট।

সকাল ৮টা থেকে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিকাল ৪টায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোটগ্রহণ। ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য নিজ নিজ কেন্দ্রে এসে লাইনে দাঁড়ান। ভোটারদের ভাষ্যমতে, নির্বাচনি কর্মকর্তারা দায়িত্ব পালনের মধ্য দিয়ে ভোটারদের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান নিশ্চিত করেছেন।

সোনাতনি ইউনিয়নের ১৮ হাজার ৪৫১ ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ১১০ জন এবং নারী ভোটার ৯ হাজার ৩৪১ জন। ইউনিয়নের ১৩টি কেন্দ্রে প্রথমবারের মতো ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী একজন ও পাঁচ স্বতন্ত্র প্রার্থীসহ ছয় জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া ইউপি সদস্য পদে ৩২ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী