বজ্রাঘাতে সিরাজগঞ্জেও প্রাণ গেলো ২ জনের

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৭ জুন ২০২২, ১৬:৫০আপডেট : ১৭ জুন ২০২২, ১৬:৫০

সিরাজগঞ্জে পৃথক বজ্রাঘাতে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুর সিকিউরিটি গার্ডসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন চার জন। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৭ জুন) দুপুরে জেলার সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের শিল্পপার্ক এলাকা ও যমুনার দুর্গম চরাঞ্চল কাওয়াকোলা ইউনিয়নের বর্ণি এলাকায় এই বজ্রাঘাতের ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন- সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের শিল্পপার্ক এলাকার জাহাঙ্গীর আলম খানের ছেলে নাসির উদ্দিন ও দুর্গম চরাঞ্চল কাওয়াকোলা ইউনিয়নের বর্ণি গ্রামের দরবেশ আলী মুন্সীর ছেলে আব্দুর রাজ্জাক মুন্সী (৪৫)। আহতরা হলেন- শহরের একডালা মহল্লার সাইফুল ইসলাম (৩৫) ও শামীম (৩২)।

কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া মুন্সী জানান, আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ কাজে শহরের মতিন সাহেবের ঘাট থেকে নৌকায় ইট নিয়ে কাওয়াকোলার চরে আসছিলেন রাজ্জাকসহ বেশ কয়েকজন শ্রমিক। এ সময় প্রচণ্ড বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রাঘাতে আব্দুর রাজ্জাক নৌকা থেকে পড়ে যান। এ সময় আহত হন আরও দুই শ্রমিক। পরে রাজ্জাকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সদর থানার ওসি নজরুল ইসলাম জানান, প্রচণ্ড বৃষ্টির সময় সদর থানাধীন দুটি স্থানে বজ্রাঘাতে দুজন মারা গেছেন। আহত হয়েছেন চার জন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

তিনি আরও জানান, মারা যাওয়া নাসির বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুর সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। কাজ করার সময় বজ্রাঘাতে মারা গেছেন। দুজনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এদিকে, পৃথক বজ্রাঘাতে ফুটবল খেলার সময় ও মাছ ধরার সময় ময়মনসিংহেও ছয় জনের মৃত্যু হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম