পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

রাজশাহী প্রতিনিধি
২৬ জুন ২০২২, ২২:১২আপডেট : ২৬ জুন ২০২২, ২২:১২

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক সদস্যের বিরুদ্ধে ফেসবুকে প্রেমের সর্ম্পক তৈরি করে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত পুলিশ সদস্য আরএমপির মিডিয়া সেলে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে নির্যাতনের শিকার ছাত্রী আরএমপি পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। 

অভিযুক্ত কনস্টেবল শুভ কুমার (২৬) বগুড়া জেলার আদমদিঘী থানার সজল বিশ্বাসের ছেলে। অভিযোগ পাওয়ার পর শুভকে মিডিয়া সেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানান আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস।

জানা যায়, ২১ জুন (মঙ্গলবার) ওই কলেজছাত্রী পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে ভুক্তভোগী শিক্ষার্থী উল্লেখ করেন, পুলিশ সদস্য শুভ কুমারের সঙ্গে ফেসবুকে পরিচয়। একসময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের কথা বলে শুভ ওই ছাত্রীকে নিয়ে নগরীর লক্ষ্মীপুরের এক আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে একাধিকবার অবস্থান করেন। এমনকি স্বামী-স্ত্রী পরিচয়ে তারা নগরীর একটি বাসা ভাড়া নিয়েও থাকতেন। এরপর গত ১৭ জুন রাতে ভুক্তভোগী ছাত্রী শুভকে বিয়ের কথা বললে সে অস্বীকৃতি জানায়। এ ঘটনায় পুলিশ কমিশনার বরাবর ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী।

আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের পর ঘটনার সত্যতা জানা যাবে। আপাতত অভিযুক্ত কনস্টেবলকে মিডিয়া সেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।  

/টিটি/ 
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি