পাবনায় ৩ শিশুর নাম রাখা হলো পদ্মা-সেতু ও উদ্বোধন

পাবনা প্রতিনিধি
২৭ জুন ২০২২, ০২:০৭ আপডেট : ২৭ জুন ২০২২, ০২:০৭

পাবনার বেড়া পৌর এলাকার আমাইকোলা মহল্লার এক গৃহবধূ একসঙ্গে তিন পুত্রসন্তান জন্ম দিয়েছেন। পদ্মা সেতু উদ্বোধনের দিন শনিবার (২৫ জুন) দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়। এজন্য তাদের নাম পদ্মা-সেতু ও উদ্বোধন রেখেছেন বাবা-মা।

তিন সন্তানের মায়ের নাম সুমী খাতুন। তার স্বামী মিজানুর রহমান রাজমিস্ত্রি। 

পদ্মা-সেতু ও উদ্বোধনের বাবা মিজানুর রহমান বলেন, ২৩ জুন বিকালে পাবনার পিডিসি হাসপাতালে চিকিৎসককে দেখানোর পর তিনি আল্ট্রাসনোগ্রাম করে জানান পেটের ভেতরে তিন শিশুর অবস্থান পজিশনে নেই। রাজশাহী নিয়ে যেতে পরামর্শ দিয়েছিলেন ওই চিকিৎসক। এরপর সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করি। শনিবার দুপুর আড়াইটার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন পুত্রসন্তানের জন্ম হয়। তিন সন্তানের ডাক নাম হিসেবে পদ্মা-সেতু ও উদ্বোধন রেখেছি। পরে তাদের পরিপূর্ণ নাম রাখবো। 

এমন নাম রাখার কারণ কি জানতে চাইলে তিনি বলেন,   কোনও কিছু পাওয়ার আশায় সন্তানদের নাম পদ্মা-সেতু ও উদ্বোধন রাখিনি। পদ্মা সেতু আমাদের অহংকার। সেই অহংকার ধরে রাখতেই নামগুলো রেখেছি।

মিজানুর রহমান আরও বলেন, ২০১০ সালে সুমী খাতুনের সঙ্গে তার বিয়ে হয়। এর আগে তাদের তিন কন্যাসন্তান হয়েছিল। তাদের নাম মীম (১১), জীম (৮) ও সীম (৪)। আগে তিন সন্তান মেয়ে হওয়ায় আল্লাহর কাছে ছেলে চেয়েছিলাম। আল্লাহ আমাদের মন ভরে দিয়েছেন। একসঙ্গে তিন ছেলে পেয়ে আমরা অনেক খুশি। আল্লাহর কাছে শুকরিয়া। 

/জেজে/এএম/
সম্পর্কিত
পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মী-সমর্থকরা
চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে হাত-পা ভেঙে দিলেন শ্রমিক দল নেতা
পাবনায় নদীর ঘাট দখল, ব্যাপক গোলাগুলি, বিএনপি কার্যালয়ে আগুন
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি