চার দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

বগুড়া প্রতিনিধি
২৭ জুন ২০২২, ১৬:০৯আপডেট : ২৭ জুন ২০২২, ১৬:০৯

বিড়ি শিল্প ধ্বংসে বিদেশি বহুজাতিক কোম্পানির ষড়যন্ত্রের প্রতিবাদ এবং বাজেটে নিম্নস্তরের সিগারেটের দাম বৃদ্ধিসহ চার দাবিতে মানববন্ধন করেছে বগুড়া জেলা বিড়ি শ্রমিক ও কর্মচারী ঐক্য ইউনিয়ন। 

সোমবার (২৭ জুন) বেলা ১১টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। 

শ্রমিকদের অন্যান্য দাবি গুলো হলো- বিড়ির ওপর অর্পিত অগ্রিম ১০ শতাংশ আয়কর প্রত্যাহার, বিড়ি শিল্পে নিয়োজিত শ্রমিকদের সুরক্ষা আইন প্রণয়ন এবং সরেজমিনে পরিদর্শন ছাড়া বিড়ি কারখানার লাইসেন্স প্রদান বন্ধ করা।

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত লাভলুর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা বিড়ি শ্রমিক নেতা সোহেল রানা। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম কে বাঙ্গালী, কার্যকরী সভাপতি আমিন উদ্দিন (বিএসসি), সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ-সভাপতি নাজিম উদ্দিন, কার্যকরী সদস্য আনোয়ার হোসেন ও সদস্য লুৎফর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিড়ি শিল্প ধ্বংসে বহুজাতিক কোম্পানি নানা পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। বিড়ি শিল্পকে ধ্বংস করতে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে সিগারেটের ওপর কোনও প্রকার শুল্করোপ করা হয়নি। নিম্নস্তরের সিগারেটের দাম মাত্র এক টাকা বাড়ানো হয়েছে। বর্তমানে সিগারেট বাজারের ৭৫ শতাংশই নিম্নস্তরের। এসব নিম্নস্তরের সিগারেটের সিংহভাগই বিদেশি কোম্পানির দখলে। তাই নিম্নস্তরের সিগারেটের মূল্যস্তর ৩৯ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করতে হবে।’

বক্তরা আরও বলেন, সিগারেটে অগ্রিম আয়কর ৩ শতাংশ হলেও বিড়িতে অগ্রিম আয়কর ১০ শতাংশ। এই বৈষম্যমূলক আয়কর প্রত্যাহার করতে হবে। 

/এএম/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম