পেশকারের ভুলে ছাড়া পাওয়া পুলিশ সদস্য আবারও কারাগারে

বগুড়া প্রতিনিধি
২৭ জুন ২০২২, ২২:৪৫আপডেট : ২৭ জুন ২০২২, ২২:৪৫

বগুড়ায় পেশকারের ভুলে জেল থেকে ছাড়া পাওয়া যৌতুক মামলার আসামি সেই পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেন জুয়েলকে (৩৬) ফের কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২৭ জুন) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। তবে বিচারক সঞ্চিতা ইসলাম তা নামঞ্জুর করেন। এর আগে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু  নিয়ে সমস্যা সৃষ্টির কারণে আদালতের পেশকার জুয়েল হোসেনকে শোকজ করা হয়।

আদালত সূত্র জানায়, সিরাজগঞ্জের কামারখন্দ সার্কেল অফিসের কনস্টেবল কাম কম্পিউটার অপারেটর আনোয়ার হোসেন জুয়েল বগুড়া শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের শংকরপুর গ্রামের মৃত আনসার আলীর ছেলে। তিনি একই উপজেলার শিয়ালী মাস্টারপাড়ার মৃত ওসমান আলীর মেয়ে খাতিজা আকতারকে বিয়ে করেন। পরে যৌতুকের দাবিতে স্বামী জুয়েলের বিরুদ্ধে মামলা করেন খাতিজা। এছাড়া খাতিজার বড় বোন সেলিনা আকতার তার (জুয়েল) বিরুদ্ধে চেক জালিয়াতিরও মামলা করেন।

বাদীকে আসামি বানালেন পেশকার, মুক্তি পেলেন সাজাপ্রাপ্ত কনস্টেবল

যৌতুক মামলায় (১১৭সি/১৮শিবগঞ্জ) বগুড়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ আদালত তাকে এক বছর পাঁচ মাস সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। 

অপরদিকে চেক জালিয়াতির মামলায় (৪৩৭/২০ দায়রা) বগুড়ার প্রথম যুগ্ম জজ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও চার লাখ টাকা জরিমানা করেন।

এদিকে পুলিশ দুটি মামলার সাজা পরোয়ানামূলে আসামি আনোয়ার হোসেন জুয়েলকে গ্রেফতার ও গত ৯ জুন বগুড়া জেল হাজতে পাঠায়। ১২ জুন প্রথম যুগ্ম জজ আদালতে হাজির হয়ে দুই লাখ টাকা জমা দিয়ে জামিন লাভ করেন। 

তবে যৌতুক মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জা শায়লা সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন জুয়েলকে গ্রেফতার দেখাতে (শ্যোন অ্যারেস্ট) ও ১৩ জুন আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করেন।

অন্যদিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর পেশকার জুয়েল হোসেন যৌতুক মামলার বাদী খাতিজা আকতারকে আসামি দেখিয়ে জেলে প্রোডাকশন ওয়ারেন্ট পাঠান। কিন্তু এ নামে কেউ না থাকায় জেল কর্তৃপক্ষ চেক জালিয়াতির মামলায় জামিন পাওয়া পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেন জুয়েলকে মুক্তি দেয়। 

দেড় বছরের সাজাপ্রাপ্ত পুলিশ কনস্টেবলকে ছেড়ে দিলো কারা কর্তৃপক্ষ

পরে ওয়ারেন্টের আসামি জেল থেকে ছাড়া পাওয়ার বিষয়টি জানাজানি হলে ব্যাপক তোলপাড় শুরু হয়। আদালত পেশকার জুয়েল হোসেনকে শোকজ করেন।

বাদীর আইনজীবী সাজিদ ওয়াসিক বাঁধন বলেন, আসামি আনোয়ার হোসেন জুয়েল সোমবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে বিচারক সঞ্চিতা ইসলাম আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠান।

এ বিষয়ে জেল সুপার মনির আহমেদ বলেন, বিকালে আনোয়ার হোসেন জুয়েলকে জেলে পাঠানো হয়েছে। 

এদিকে পেশকার জুয়েল হোসেন বলেন, ভুলের জন্য আদালত শোকজ করেছিলেন। আমি জবাবও দিয়েছি। এরপর আদালত কোনও সিদ্ধান্ত জানাননি।

/টিটি/ 
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম