গরু-ছাগলে জমজমাট উত্তরবঙ্গের সবচেয়ে বড় পশুর হাট

বগুড়া প্রতিনিধি
৩০ জুন ২০২২, ২১:০৫আপডেট : ৩০ জুন ২০২২, ২১:০৫

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে বগুড়ার দুপচাঁচিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। বৃহস্পতিবার (৩০ জুন) সকাল থেকে উত্তরবঙ্গের বৃহত্তর ধাপ সুলতানগঞ্জ হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু আসতে শুরু করে। দুপুরে হাট কোরবানির পশুতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

হাটে বড়, মাঝারি ও ছোট সাইজের প্রচুর গরু উঠলেও দাম চড়া থাকায় অনেক ক্রেতা গরু না কিনেই বাড়ি ফিরেছেন। ঢাকাসহ বিভিন্ন জেলার পাইকার ও দালাল থাকায় স্থানীয় ক্রেতারা পছন্দমতো গরু কিনতে পারেননি।

জানা গেছে, বগুড়ার দুপচাঁচিয়া পৌর এলাকায় অবস্থিত ধাপ সুলতানগঞ্জ হাট উত্তরবঙ্গের বৃহত্তম হাট হিসেবে পরিচিত। সপ্তাহে বৃহস্পতিবার ও রবিবার হাট বসলেও শুধু বৃহস্পতিবার গবাদি পশু কেনাবেচা হয়ে থাকে। তবে কোরবানির ঈদকে সামনে রেখে দুই হাটবারেই গরু, মহিষ, ছাগল, ভেড়া কেনাবেচা চলছে।

বৃহস্পতিবার বিকালে হাটে গিয়ে দেখা গেছে, প্রচুর কোরবানির পশু হাটে উঠেছে। মোটামুটি কেনাবেচা হয়েছে বলে, ক্রেতা-বিক্রেতারা জানিয়েছেন। তবে হাটে দেশীয় মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি ছিল। তাই এ জাতের গরুর দাম তুলনামূলক বেশি ছিল। হাটে সবচেয়ে বড় গরুর দাম হাঁকা হয়েছিল ১২ লাখ টাকা।

গরু-ছাগলে জমজমাট উত্তরবঙ্গের সবচেয়ে বড় পশুর হাট

কথা হয় হাটে গরু নিয়ে আসা জুয়েল আকন্দের সঙ্গে। তিনি অস্ট্রেলিয়ান জাতের একটি বড় ষাঁড়ের দাম হেঁকেছেন সাড়ে চার লাখ টাকা। ক্রেতারা তিন লাখ ১০ হাজার টাকা বলেছেন।

দুপচাঁচিয়া উপজেলার নলঘড়িয়া গ্রামের দেলোয়ার হোসেন ও দোগাছি গ্রামের ইউনুছ আলী জানান, তারা কোরবানির জন্য দেশি জাতের মাঝারি গরু কিনতে এসেছেন। কিন্তু বড় গরুর তুলনায় এ ধরনের গরুর দাম বেশি। তাই তাদের মতো অনেক ক্রেতাই ফিরে যাচ্ছেন। আগামী দিন জেলার অন্য কোনও হাটে যাবেন।

হাটের ইজারাদার জানিয়েছেন, হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্রেতা ও বিক্রেতারা যাতে প্রতারিত না হন সে জন্য মাইকে প্রচারণা চালানো হয়।

/এফআর/
সম্পর্কিত
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঈদুল আজহায় গণমুখী ১০ বিষয় নিশ্চিত করেছে সরকার: মাহদী
সরকার পরিবর্তনে আশা ছিল দাম বাড়বে, কিন্তু এবারও সেই সিন্ডিকেট
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী