একদিন চলেই বন্ধ হলো ক্যাটল স্পেশাল ট্রেন

রাজশাহী প্রতিনিধি
০৭ জুলাই ২০২২, ১৮:৪০আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৮:৪৫

প্রত্যাশিত সাড়া না পাওয়ায় কোরবানির পশু পরিবহনের জন্য চালুর একদিন পরই ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকালে পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদে ঘরমুখো যাত্রী পরিবহনে এখন রেলওয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ঈদুল আজহাকে সামনে রেখে দ্বিতীয়বারের মতো ক্যাটল স্পেশাল ট্রেন চালু করা হয়। কিন্তু ট্রেনে পশু পরিবহনে কাঙ্ক্ষিত সাড়া না পাওয়ায় একদিন চালিয়েই বন্ধ করা হয়েছে।

অসীম কুমার আরও জানান, স্বল্প খরচে ও নির্বিঘ্নে কোরবানির পশু পরিবহনের জন্য ট্রেনটি চালু করা হয়। প্রথম দিনে চারটি ওয়েগান বুক হয়েছিল। একটি ফাঁকাই ছিল। পশু পরিবহনের জন্য একদিন আগেই বুকিং দিতে বলা হয়েছিল। তিনদিন চলানোর পরিকল্পনা থাকলেও দ্বিতীয় দিনে বুকিং না হওয়ায় ট্রেনটি বন্ধ করা হয়।

আরও পড়ুন: ১৩২টি পশু নিয়ে ঢাকার পথে ক্যাটল স্পেশাল ট্রেন

বুধবার (৬ জুলাই) ১৩২টি পশু নিয়ে রাজধানীর পথে রওনা দিয়েছিল ক্যাটল স্পেশাল ট্রেন। এ দিন চাঁপাইনবাবগঞ্জ থেকে ২২টি পশু নিয়ে ট্রেনটি ছেড়ে যায়। এরপর রাজশাহী স্টেশনে একটি ওয়েগানে মোট ৫টি গরু ও ৬টি ছাগল নিয়ে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ছেড়ে গিয়েছিল।

পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, আড়ানী ও বড়ালব্রিজ মোট চার স্টেশন থেকে ৩৬টি গরু ও ৯৬টি ছাগল অর্থাৎ ১৩২টি পশু নিয়ে ঢাকায় পৌঁছায়। ট্রেনের প্রতি ওয়াগনে ২০টি গরু-ছাগল বহন করা যায়। এতে প্রতি ওয়াগনের খরচ পড়ে ১১ হাজার ৮২০ টাকা। ২০২১ সালের ১৭ জুলাই ক্যাটল স্পেশাল ট্রেনেটি প্রথমবারের মতো চালু হয়।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
ঈদের ছুটিতে হাম ও উপসর্গে মারা গেলো যতজন
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম