ছুটিতে বাড়ি এসে সড়কে প্রাণ গেলো পুলিশ সদস্যের

রাজশাহী প্রতিনিধি
১৬ জুলাই ২০২২, ১৭:৪৯আপডেট : ১৬ জুলাই ২০২২, ১৭:৪৯

রাজশাহীর মোহনপুর উপজেলায় বাসচাপায় জুয়েল হোসেন (৩১) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী সুলতানা রুমা (২৬)। 

শনিবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলার সাঁকোয়া গ্রামের রাজশাহী-নওগাঁ মহাসড়কের টার্নিং পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।

জুয়েল নওগাঁর মান্দা উপজেলার ৯ নম্বর তেঁতুলিয়া ইউনিয়নের কুরকুটি গ্রামের মহিদুর রহমানের ছেলে। তিনি বগুড়ার আদমদিঘি থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাত দিনের ছুটিতে বাড়িতে ছিলেন জুয়েল। আজ সাড়ে ১১টার দিকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে নওগাঁ থেকে রাজশাহী আসছিলেন। মোহনপুরের সাঁকোয়া গ্রামের রাজশাহী-নওগাঁ মহাসড়কের টার্নিং পয়েন্টে পৌঁছালে নওগাঁগামী শিশির স্পেশাল পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জুয়েল মারা যান। মোটরসাইকেলের পেছনে বসা তার স্ত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করা হয়।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জুয়েলের পরিবারের সিদ্ধান্তে থানায় মামলা হয়েছে। বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি