হাসপাতালে আসার পথে প্রাণ গেলো বাবা-ছেলেসহ ৪ জনের

বগুড়া প্রতিনিধি
১৭ জুলাই ২০২২, ০৪:০৩আপডেট : ১৭ জুলাই ২০২২, ০৪:০৩

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে কেমো থেরাপি দিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নওগাঁর ধামইরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তনছের আলী মাস্টার (৭৫)। এ সময় নিহত হন তার ছেলে ব্যবসায়ী ফজলে রাব্বী টগর (৩৪), ছেলের বন্ধু ধামইরহাট বাজারের কাঠ ব্যবসায়ী মফিজ উদ্দিনের ছেলে আবদুর রহমান বিজয় (৩৫) ও তাদের বহনকারী প্রাইভেটকার চালক নজীপুরের সুমন হোসেন (৩০)।

শনিবার (১৬ জুলাই) সকালে বগুড়ার কাহালু উপজেলার দরগাহাট কালিয়াপুকুর এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে তাদের বহনকারী প্রাইভেট কার ও একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে প্রাণ হারান তারা। এ ঘটনায় আহত কেয়ারটেকার ধামইরহাটের জগৎনগর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শাকিল আহমেদকে (২০) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নওগাঁর ধামইরহাট সদর ইউনিয়নের চেয়ারম্যান এটিএম বদিউল আলম এসব তথ্য জানান।

নওগাঁর ধামইরহাট সদর ইউনিয়নের ১ নম্বর সংরক্ষিত আসনের সদস্য ফেরদৌসী রহমান জানান, তার ইউনিয়নের সাবেক ভাইস চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত শিক্ষক, বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তনছের আলী মাস্টার দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত। তিনি চিকিৎসকের পরামর্শে বগুড়া শহীদ জিয়াউর রহমান

মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল ক্যানসার বিভাগে কেমো থেরাপি গ্রহণ করছিলেন। প্রতিমাসে তিনি প্রাইভেট কারে বগুড়ায় এসে থেরাপি নেন। থেরাপি নিতে তিনি শনিবার সকালে ভাড়া প্রাইভেট কারে ছেলে টগর, তার বন্ধু বিজয়কে নিয়ে বগুড়া শজিমেক হাসপাতালের দিকে রওনা দেন। কার চালাচ্ছিলেন সুমন হোসেন। সকাল সাড়ে ৮টার দিকে তাদের বহনকারী কার বগুড়ার কাহালু উপজেলার দরগাহাট কালিয়াপুকুর এলাকায় পৌঁছে। এ সময় নওগাঁগামী দ্রুতগতির একটি পিকআপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে কারটিকে ধাক্কা দেয়। এতে কার দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তনছের আলী, ছেলে টগর ও চালক সুমন মারা যান।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত টগরের বন্ধু বিজয় ও শাকিলকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে দেন। সেখানে বেলা ১০টার দিকে বিজয় মারা যান।

বগুড়ার ছিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির এএসআই লালন হোসেন জানান, চিকিৎসাধীন শাকিলের অবস্থা আশঙ্কমুক্ত।

কাহালু থানার ওসি আমবার হোসেন জানান, ঘাতক পিকআপ ও কার জব্দ করা হয়েছে। পিকআপের পলাতক চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।

নওগাঁর ধামইরহাট সদর ইউনিয়নের ১ নম্বর সংরক্ষিত আসনের সদস্য ফেরদৌসী রহমান জানান, পিতা-পুত্রসহ চার জনের মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ