‘শেখ হাসিনা যতদিন থাকবেন ততদিন দেশ আলোকিত থাকবে’

বগুড়া প্রতিনিধি
১৯ জুলাই ২০২২, ২০:০৩আপডেট : ১৯ জুলাই ২০২২, ২০:৫৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন জীবিত থাকবেন ততদিন দেশ আলোকিত থাকবে, পথ হারাবে না। প্রধানমন্ত্রী দেশকে বদলে দিতে অঙ্গীকার করেছিলেন। তাই তিনি সে আলোকে দেশ পরিচালনা করে সারা বিশ্বের কাছে পরিচিত করেছেন।’

মঙ্গলবার (১৯ জুলাই) বিকালে বগুড়া পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ আয়োজিত মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খান বলেন, ‘একসময় অনেকে সরকারের ডিজিটাল বাংলাদেশ ঘোষণা নিয়ে হাসাহাসি করতেন। সেদিন সরকার এই সিদ্ধান্ত না নিলে আজ দেশ অনেক পেছনে থাকতো। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করার সঙ্গে সঙ্গে পুলিশ এসে দাঁড়াচ্ছে। প্রত্যন্ত চর কুকরিমুকরিতে বসে জনগণ ইন্টারনেটের মাধ্যমে চিকিৎসাসহ সব সেবা পাচ্ছেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী মাদকসেবীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘সরকার মাদক ও সন্ত্রাস নির্মূলে বদ্ধপরিকর। অতীতের মতো জঙ্গি, সহিংসতা, নাশকতার মতো মাদক ও সন্ত্রাস নির্মূল করা হবে। তাই যারা ফিরে আসবে না তাদের পরিণতি ভয়াবহ হবে। আর ফিরে এলে পুনর্বাসন করা হবে।’

তিনি বলেন, ‘সরকারিভাবে মাদক নির্মূল করা সম্ভব নয়; তাই সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে এগিয়ে আসতে হবে।’

পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেনের সভাপতিত্বে এবং পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদত আলম ঝুনুর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান, বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা পরিষদের প্রশাসক ডা. মকবুল হোসেন, জেলা প্রশাসক জিয়াউল হক, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন প্রমুখ।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী মাদক ব্যবসা ও সেবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসা ১৬৫ নারী-পুরুষের মাঝে রিকশাভ্যান এবং সেলাই মেশিন বিতরণ করেন। তারা মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেন।

এর আগে দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীকে বহনকারী র‍্যাবের হেলিকপ্টার শহরতলির গোকুল এলাকায় পাঁচ তারকা হোটেল মম ইন হেলিপ্যাডে অবতরণ করে। তিনি সেখানকার কনভেনশন সেন্টারে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
কী হচ্ছে জঙ্গল সলিমপুরে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ